নড়াইলে নারী পুলিশের আত্মহত্যা
নড়াইল পুলিশ লাইনসের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে ছনিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোসা. নূরে জান্নাতুল ছনিয়া মানিকগজ্ঞ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। পারিবার জানিয়েছে, তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।
পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, গতকাল বৃহস্পতিবার মোসা. নূরে জান্নাতুল ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পুলিশ লাইনসে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিজ বাড়ি মানিকগঞ্জে নিয়ে গেছেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল