Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ২৩ মার্চ ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ২৩ মার্চ ২০২৬
আরও খবর
ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ
৭ মুসল্লি নিয়ে দুদিন আগেই ঈদের জামাত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ উদযাপন
প্রধানমন্ত্রী ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন : মানিক

ঈদে চাঁদপুরের তিন নদীর মোহনা পর্যটকের পদচারণে মুখর

শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ২৩ মার্চ ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২১, ২৩ মার্চ ২০২৬
চাঁদপুর বড়স্টেশন মোলহেডের তিন নদীর মোহনা যেন ঈদ উৎসবের প্রাণকেন্দ্র। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদপুর বড়স্টেশন মোলহেডের তিন নদীর মোহনা এখন পরিণত হয়েছে আনন্দ-উৎসবের এক প্রাণকেন্দ্রে। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে এই পর্যটন এলাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে সময় কাটাতে ভিড় জমাচ্ছে মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক মিলনমেলায় রূপ নিয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নদীর মোহনার মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দর্শনার্থীরা নানা আয়োজনে মেতে উঠেছে। কেউ আনন্দঘন মুহূর্ত মোবাইল ফোন বা ক্যামেরায় স্মৃতিবন্দি করছেন, আবার কেউ দল বেঁধে নৌকায় করে ছুটছেন মেঘনার বালুচরের দিকে, যা স্থানীয়দের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। স্পিডবোট, ট্রলার কিংবা ছোট নৌকায় করে ঘুরে বেড়ানো যেন উৎসবের বাড়তি আনন্দ যোগ করছে।

প্রকৃতির রূপও যেন দিনভেদে ভিন্ন মাত্রা যোগ করছে। সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশ, দুপুরে ব্যস্ততার ছাপ আর বিকেলে সূর্যাস্তের লাল আভা—সব মিলিয়ে মোহনার দৃশ্য হয়ে ওঠে অনন্য। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন নদীর পানিতে প্রতিফলিত রঙিন আলো দর্শনার্থীদের মুগ্ধ করে।

যদিও রাতে দীর্ঘ সময় অবস্থানের পর্যাপ্ত ব্যবস্থা নেই, তবুও অনেকেই জোছনা রাতে এই মোহনার সৌন্দর্য উপভোগ করতে আসে। প্রিয়জনদের সঙ্গে নৌকায় করে ডাকাতিয়া নদীতে ঘুরে বেড়ানো তখন হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা।

ঢাকা থেকে আসা দর্শনার্থী রুবেল হোসেন বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু ভিন্ন পরিবেশে ঘুরতে এসেছি। এখানে এসে মনে হচ্ছে প্রকৃতির মাঝে এক অন্যরকম প্রশান্তি পাচ্ছি। বিশেষ করে নদীর বাতাস আর সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।

চাঁদপুর শহরের বাসিন্দা তানিয়া আক্তার জানান, প্রতি বছরই ঈদের সময় এখানে আসি। তবে এবার মানুষের উপস্থিতি অনেক বেশি। সবাই খুব আনন্দ করছে, নিরাপদ পরিবেশ থাকলে আরো ভালো লাগত।

আরেক দর্শনার্থী ফয়সাল বলেন, বন্ধুদের সঙ্গে নৌকায় করে বালুচরে গিয়েছিলাম। সময়টা খুবই উপভোগ করেছি। তবে পর্যাপ্ত নিরাপত্তা ও বসার ব্যবস্থা থাকলে দর্শনার্থীদের জন্য আরও সুবিধা হতো।

ক্লিন চাঁদপুর সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুরকে আন্তরিক শহর হিসেবে গড়ে তুলতে বিদ্যুতের খাম এবং গাছে রং তুলির আঁচড়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। বিশেষ করে বড় স্টেশন তিন নদীর মোহনায় প্রত্যেকটি গাছে বিভিন্ন রং মিশ্রণে আট করে ফুটিয়ে তোলা হয়েছে। এতে এখানকার চিত্র একেবারেই পাল্টে গেছে।  তিন নদীর মোহনাকে আরও কীভাবে সুন্দর করা যায়, সেই বিষয়ে আমরা পরিকল্পনা করছি। 

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বলেন, ঈদ ও উৎসবে তিন নদীর মোহনায় দর্শনার্থীদের ভিড় থাকে। যে কারণে নৌপুলিশ এই স্থানে সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করে। এ ছাড়া স্পিড বোটে আলাদা টহল টিম কাজ করছে।

চাঁদপুর পর্যটকের ঢল মুখরিত তিন নদীর মোহনা

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

২০ মার্চ ২০২৬
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ
১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে দুদিন আগেই ঈদের জামাত
১৯ মার্চ ২০২৬
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ উদযাপন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
  2. সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকাই সমস্যা সমাধান করতে পারে : ডা. জাহিদ
  3. ভারতে কারাভোগের পর দেশে ফিরল নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি
  4. পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান
  5. সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত : তথ্যমন্ত্রী
  6. লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x