Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৫৩, ২১ মে ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৫৩, ২১ মে ২০২৬
আরও খবর
পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নাড়ির টানে বাড়ি ফেরা, লঞ্চঘাটে উপচেপড়া ভিড়
বিদেশি অনুদানের আশায় প্রতারণার শিকার শতাধিক পরিবার
জাল টাকা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার
অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

জমে উঠেছে কোরবানির পশুর হাট, ‘জোড়া কিং’ দেখতে ভিড়

শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৫৩, ২১ মে ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৫৩, ২১ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই চাঁদপুরের কোরবানির পশুর হাটগুলোতে ফিরতে শুরু করেছে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন উপজেলা, হাট-বাজার ও খামারে এখন থেকেই বাড়ছে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের আনাগোনা। তবে এবারের ঈদ বাজারে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাহরাস্তি উপজেলার বিশালাকৃতির দুটি ষাঁড় ‘জোড়া কিং’।

শাহরাস্তি উপজেলার দারুনকরা গ্রামের শাহরাস্তি এগ্রো ফার্মে গেলেই চোখে পড়ে সুঠাম দেহের দুটি বিশাল ষাঁড়। দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন শুধু এক নজর দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ আবার দাম শুনে বিস্মিত হচ্ছেন। স্থানীয়দের কাছেও গরু দুটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

খামারের মালিক মো. সাখাওয়াত হোসেন জানান, প্রায় এক বছর আগে কোরবানির ঈদকে সামনে রেখে তিনি ষাঁড় দুটি কিনে লালন-পালন শুরু করেন। নিয়মিত পরিচর্যা, দেশীয় খাবার এবং প্রাকৃতিক পরিবেশে বড় করা গরু দুটির একটির ওজন প্রায় ২২ মণ, অন্যটির প্রায় ২০ মণ।

বিশাল আকৃতি, চকচকে গায়ের রং ও সুস্বাস্থ্যের কারণে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। খামার মালিকের দাবি, কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ব্যবহার না করেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু দুটি বড় করা হয়েছে। ইতোমধ্যে ‘জোড়া কিং’র দাম হাঁকা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।

সফরমালী হাটের পরিচালক আয়াজ খান জানান, বিগত ৪০ বছর ধরে সুনামের সাথে পরিচালিত এই ঐতিহাসিক হাটে জেলায় সবার আগে কোরবানির পশু বেচাকেনা জমে ওঠে। এবারও আগেভাগেই বাজারে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

কালা চোকদার নামে এক গরু ব্যবসায়ী জানান, ভুসি, খড় ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশুর উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বাড়ার অন্যতম কারণ এই পশুখাদ্যের উচ্চমূল্য। ন্যায্যমূল্য না পেলে খামারিদের লোকসানের মুখে পড়তে হবে।

শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা আব্দুল বারেক জানান, ব্যাপারীদের নিয়ে আসা গরুর ক্ষেত্রে মোটাতাজাকরণের কৃত্রিম ওষুধের শঙ্কা থাকায় শহরের অনেক পরিবারই এখন সরাসরি স্থানীয় খামারিদের কাছ থেকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গরু কিনতে বেশি আগ্রহী।

চাঁদপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, কোরবানি উপলক্ষে জেলায় এবার ২৭ হাজার ৩৪৬টি ষাঁড়, ৮ হাজার ৩৬৬টি বলদ, ১০ হাজার ৫৭১টি গাভী, ২৩টি মহিষ, ১৯ হাজার ৩৪৬টি ছাগল ও ৪৪৬টি ভেড়া প্রস্তুত রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক জানান, এবারের ঈদুল আজহায় চাঁদপুর জেলায় কোরবানির পশুর সার্বিক চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ২৪৮টি। এর বিপরীতে বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদনে প্রায় ৯ হাজার ১৪৮টি পশুর ঘাটতি রয়েছে। তবে ঈদের আগে বিভিন্ন জেলা থেকে মৌসুমি ব্যবসায়ীরা পশু নিয়ে চাঁদপুরে এলে এই ঘাটতি অনায়াসেই পূরণ হয়ে যাবে। পশুর বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম ও বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

চাঁদপুর জোড়া কিং ভিড় পশুর হাট

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

২৫ মে ২০২৬
নাড়ির টানে বাড়ি ফেরা, লঞ্চঘাটে উপচেপড়া ভিড়
২৪ মে ২০২৬
বিদেশি অনুদানের আশায় প্রতারণার শিকার শতাধিক পরিবার
১৫ মে ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর যেসব দাবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে চলতে পারে ঝড়ের তাণ্ডব, সতর্ক সংকেত
  2. বরিশালে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত
  3. লঘুচাপ সৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প
  5. ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ
  6. ঈদের দিন যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x