রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক