Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:০৪, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:০৪, ১৬ মে ২০২৬
আরও খবর
বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা
শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
আজ যারা বড় কথা বলছে, ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি : প্রধানমন্ত্রী
চাঁদপুরে ফের চালু হচ্ছে ২ টাকার স্বাস্থ্যসেবা
সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তি ছড়াচ্ছে : জামায়াত

পথে পথে ভালোবাসায় সিক্ত তারেক রহমান

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:০৪, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:০৪, ১৬ মে ২০২৬

চাঁদপুর সফরের উদ্দেশে রওয়ানা হয়ে কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুরে পথসভায় যোগ দেবেন তিনি। পুরো সড়কেই পথে পথে ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। বিপুলসংখ্যক মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। আর প্রধানমন্ত্রীও হাত নেড়ে সাড়া দেন।

আজ শনিবার (১৬ মে) সকাল থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে সংসদ সদস্য জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতা-কর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর গজারিয়ার তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় পৌঁছায়। এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের অভিবাদন ও ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।

সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুপাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় পুরো মহাসড়কে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ে। ১১টা ৪৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার নিমসার এলাকায় পৌঁছায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। সফরে তারেক রহমান দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেটি উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান সফর চাঁদপুর ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

১৬ আগস্ট ২০২৬
আজ যারা বড় কথা বলছে, ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি : প্রধানমন্ত্রী
১৬ আগস্ট ২০২৬
হাওর-বিল তরুণদের মধ্যে বণ্টনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর
১৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভাইকে কুপিয়ে হত্যা
  2. সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনার হাতে : হাসনাত আবদুল্লাহ
  3. গাজীপুরে চলন্ত বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
  4. দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  5. র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x