Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:০০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৯ মার্চ ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:০০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৯ মার্চ ২০২৬
আরও খবর
ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল
রংপুরে ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, জ্বালানি সরবরাহ শুরু
অবৈধভাবে তেল মজুত করায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
নাসিমার মরদেহবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়
চিরিরবন্দরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
ট্যাংকলরী শ্রমিকদের কর্মবিরতি

উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:০০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৯ মার্চ ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৫:০০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৯ মার্চ ২০২৬
তেলের পাম্পের ফাইল ছবি

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। আজ রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এতে পুরোপুরি বন্ধ রয়েছে তেল সরবরাহ।

শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরী নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারীরা গাড়ি থামিয়ে মেরামতের কাজ করছিলেন। 

সে সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এই দণ্ডকে ‘হয়রানিমূলক’ দাবি করে আজ সকাল থেকে কর্মবিরতিতে যান শ্রমিকরা। 

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, আমাদের শ্রমিকরা চুরির সঙ্গে জড়িত ছিল না, তারা কেবল গাড়ি মেরামত করছিল। অবিলম্বে কারাবন্দি শ্রমিকদের মুক্তি দিতে হবে। এছাড়া অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে বদলি না করা হলে আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে।

নিজ কার্যালয়ে বৈঠকে বসেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। ছবি : এনটিভি অনলাইন

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন এনটিভি অনলাইনকে আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বলেন, বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা তাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আসলে মোবাইল কোর্টে দেওয়া সাজা থেকে নিঃশর্ত মুক্তির সুযোগ নেই, এ ক্ষেত্রে আপিল করতে হয়। আমরা আপিলের পরামর্শ দিয়েছি। শুনানি হলে কাল-পরশুর মধ্যেই জামিন হয়ে যাবে। তবে তারা বিষয়টি মানছেন না। আশা করছি, বিষয়টি দ্রুত সুরাহা হবে।

দিনাজপুর তেল সরবরাহ বন্ধ কর্মবিরতি

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর  

১৫ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা
০৭ জুলাই ২০২১
দিনাজপুরে করোনা ইউনিটে তিনজনের মৃত্যু, শনাক্ত ১১১
সর্বাধিক পঠিত
  1. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অফিসের সময় কমল, সন্ধ্যা ৬টার পর মার্কেট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
  3. জুলাই সনদ নিয়ে যা বললেন আলোকচিত্রী শহিদুল আলম
  4. রাজপথে আবার নামার জন্য প্রস্তুত আছি : সাদিক কায়েম
  5. মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স : সিএমপি কমিশনার
  6. নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x