Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:১০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৯ মার্চ ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:১০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৯ মার্চ ২০২৬
আরও খবর
ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা দুই দিনের রিমান্ডে
ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক মামুন ফের রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ফের ৪ দিনের রিমান্ডে
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ড : ইমান উল্লাহ তিনদিনের রিমান্ডে

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের রিমান্ড শুনানিতে যা হলো

আদালত প্রতিবেদক
১৮:১০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৯ মার্চ ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:১০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৯ মার্চ ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় ফের ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ফাইল ছবি

রাজধানীর পল্টন থানার মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের ছয় দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করে ফের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আজ আসামি মাসুদকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এরপর তার উপস্থিতিতে পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর দায়রা পিপি ওমর ফারুক ফারুকী বলেন, এ মামলার ১২ নম্বর আসামি এস এম রফিক গত বছরের ১ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, নূর আলী, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, হাসিনার পিএস আলাউদ্দিন নাসিম, গোলাম মোস্তফা অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠাতেন।

পিপি শুনানিতে বলেন, শেখ হাসিনার বোন শেখ রেহানাও সিন্ডিকেটের সুবিধাভোগী এবং মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত। মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু তখনকার প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও সাবেক সচিব মাসুদ উদ্দিন সিদ্দিকসহ কয়েকজন মিলে সিন্ডিকেট করেন। সবাই মিলে ‘রেহানা ও জয়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবহার করে’ ২৪ হাজার কোটি টাকা নিয়েছেন।

শুনানিতে পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন, মালয়েশিয়া পাঠাতে কর্মীদের কাছ থেকে ৭৮ হাজার টাকা করে নেওয়ার কথা থাকলেও তারা সিন্ডিকেট করে দুই থেকে আড়াই লাখ টাকা করে নিয়ে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। এ কারণে মালয়েশিয়া সরকার লোক নেওয়া বন্ধ করে দেয়। এটা আমাদের জাতীয় স্বার্থ। লোক পাঠাতে পারলে কোটি কোটি টাকা আসত।

এ সময় আদালতের কাঠগড়ায় থাকা আসামি মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, একদম, ফালতু কথা।

গত সোমবার (২৩ মার্চ) দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী ওই বছরে এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়েছিল। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে।

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী।

মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক সংসদ সদস্য রিমান্ড

সংশ্লিষ্ট সংবাদ: মাসুদ উদ্দিন চৌধুরী

২৯ মার্চ ২০২৬
মানবপাচার মামলায় ফের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ
২৫ মার্চ ২০২৬
দুদকের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে গ্রেপ্তার দেখানোর আবেদন
২৪ মার্চ ২০২৬
আদালত চত্বরে মাসুদ উদ্দিনের ওপর ডিম-মবিল নিক্ষেপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
  2. হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  3. রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াক আউট
  4. নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  5. উপরে হাত তুলবো না নিচে নামাবো বুঝতে পারি নাই : সংসদে বিরোধী দলনেতা
  6. সংসদে ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ পাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x