জামিন পেলেন গায়ক নোবেল
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের জামিনের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় এই আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ এপ্রিল নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আপসের শর্তে নোবেলকে জামিনের দেন আদালত।
নথি থেকে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এজাহারে আরও বলা হয়েছে, নোবেল বাদীকে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ অগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে। বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন। আর এতে অপর আসামিরা তাকে সহযোগিতা করে।

আদালত প্রতিবেদক