Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১৭:২০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৫, ০৭ এপ্রিল ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১৭:২০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৫, ০৭ এপ্রিল ২০২৬
আরও খবর
চুয়াডাঙ্গায় মাঠে মিলল নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের
ফেনীতে যৌথ অভিযানে আ.লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল সওজ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
বজ্রাঘাতে দুই কৃষক নিহত

ফেনীতে তরমুজ চাষিদের মাথায় হাত!

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১৭:২০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৫, ০৭ এপ্রিল ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১৭:২০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৫, ০৭ এপ্রিল ২০২৬
সোনাগাজীর চরাঞ্চলে তরমুজ চাষিদের মাথায় হাত। ছবি : এনটিভি

অসময়ের বৃষ্টি, জ্বালানি তেল সংকটে পরিবহণ সিন্ডিকেট আর বাজারে নজিরবিহীন দরপতনের কবলে পড়ে ফেনীর তরমুজ চাষিরা এখন দিশেহারা। চলতি মৌসুমে আবাদ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লাভের বদলে ‘মূলধন’ হারাতে বসেছেন হাজারো কৃষক। স্বপ্নভঙ্গের বেদনায় অনেক চাষি মাঠের ফসল মাঠেই নষ্ট করছেন, এমনকি গবাদি পশুকেও খাওয়াচ্ছেন।

উপকূলীয় সোনাগাজীর দক্ষিণ চর চান্দিয়ায় আবু সায়িদ রুবেলসহ ১০ কৃষক মিলে ৯০ একর জমিতে তরমুজ চাষ করেছিলেন। এক কোটি ১৬ লাখ টাকা বিনিয়োগে ফলন বাম্পার হলেও বাজারে ক্রেতা নেই। চরাঞ্চলের মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে অনেক তরমুজে পচন ধরেছে, আবার ভাইরাসের আক্রমণে ফলের আকার ছোট হয়ে গেছে।

চাষিরা জানান, প্রতি ১২০ শতক (এক কানি) জমিতে এবার খরচ হয়েছে প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা। অথচ বাজারে সেই খরচের তিন ভাগের এক ভাগ দামও মিলছে না। আগে এক ট্রাক তরমুজ তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হতো, যা এখন এক লাখ ২০ হাজার টাকার বেশি উঠছে না। এর ওপর বাড়তি পরিবহণ খরচ, আড়ত কমিশন ও শ্রমিকের বাড়তি মজুরি বাদ দিলে কৃষকের হাতে কিছুই থাকছে না।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালে ভেঙে যাওয়া মুসাপুর ক্লোজারটি দুই বছরেও পুনর্নির্মাণ না হওয়ায় জোয়ারের পানিতে লবণাক্ততা বাড়ছে। এতে কৃষি অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। রাজু আহমেদ ও কবির আহম্মদের মতো অনেক চাষি জানান, হিমাগার না থাকায় তারা ফসল সংরক্ষণ করতে পারছেন না, ফলে বাধ্য হয়ে পানির দরে বিক্রি করতে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ বলেন, ‘গত বছরের তুলনায় এবার আবাদ প্রায় দ্বিগুণ (এক হাজার ২৯৯ হেক্টর) হয়েছে। তবে বৈশ্বিক তেল সংকট ও প্রতিকূল আবহাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।’

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা জানান, জ্বালানি সংকটের কারণে পরিবহণে সমস্যা হলে প্রশাসন বিশেষ ব্যবস্থাপনায় কৃষকদের পাশে থাকবে।

গত বছর জেলায় ১৫০ কোটি টাকার তরমুজ বিক্রি হলেও এবার আবাদ বাড়ায় লক্ষ্যমাত্রা ছিল ২৫০ কোটি টাকা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, কৃষকের ঘামঝরানো পুঁজিটুকুও উঠবে কি না—তা নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

কৃষক তরমুজ চাষ ফেনী লোকসান

সংশ্লিষ্ট সংবাদ: কৃষক

২৬ জুন ২০২৬
পটল চাষে ভাগ্য বদল কৃষক রশিদুলের
২৭ মে ২০২৬
দিনাজপুরে বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষে কৃষকদের ব্যাপক সফলতা
০৪ মে ২০২৬
চড়া সুদের ঋণে আবাদ করা ধান নিয়ে কৃষকের হাহাকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  2. দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  3. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
  4. প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
  5. জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
  6. গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x