লরির ধাক্কায় পথচারী নিহত
ফাইল ছবি
রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটারের সামনে লরির ধাক্কায় মো. কামাল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে দেলপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় আহত হন কামাল। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সকাল পৌনে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন , নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় থাকতেন।

নিজস্ব প্রতিবেদক