Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১১:০৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৭, ২২ এপ্রিল ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১১:০৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৭, ২২ এপ্রিল ২০২৬
আরও খবর
নওগাঁয় দুই শিশুসহ চারজনকে গলাকেটে হত্যা, আটক ৪
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
পুকুর পুনর্খননকালে মিলল কষ্টিপাথরের মূর্তি
নওগাঁর হাসাইগাড়ি ও বক্তারপুর ইউনিয়নে দুটি খাল পুনঃখনন শুরু
বদলগাছী ইউএনওর বিরুদ্ধে মারধরের অভিযোগ ‘ভুল বোঝাবুঝি’

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধের নির্দেশ

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১১:০৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৭, ২২ এপ্রিল ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১১:০৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৭, ২২ এপ্রিল ২০২৬
নওগাঁর মহাদেবপুরে এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ছবি : এনটিভি অনলাইন

নওগাঁর মহাদেবপুরে এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও বাধার মুখে বর্তমানে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মূল ঠিকাদারের কাছ থেকে প্রকল্প বিক্রির তথ্য সামনে আসায় এবং নির্মাণস্থলে স্বচ্ছতার অভাব থাকায় ক্ষোভ বিরাজ করছে এলাকাজুড়ে।

গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামে সরেজমিনে দেখা যায়, এইচবিবি (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে রাস্তার কাজ চলছে। তবে নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের। শ্রমিকদের ভাষ্যমতে, অধিকাংশ ইটই ২ ও ৩ নম্বর ক্যাটাগরির। স্থানীয়রা জানান, উপজেলায় ১৭টি উন্নত ইটভাটা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে দূরবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসব অনুপযুক্ত ইট আনা হয়েছে।

বালুর আস্তরণ নিয়েও মিলেছে জালিয়াতির প্রমাণ। ঠিকাদারের প্রতিনিধি বেডে ৬ ইঞ্চি বালু দেওয়ার দাবি করলেও, স্থানীয়রা কোদাল দিয়ে খুঁড়ে মাত্র ১ ইঞ্চি বালুর অস্তিত্ব পান। গ্রামবাসীর বাধার মুখে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর আগেই অনেক ইট রাস্তায় গেঁথে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রকল্প এলাকায় কাজের বিস্তারিত সংবলিত কোনো সাইনবোর্ড না থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সাগরইল গ্রামে ১.১০ কিলোমিটার এবং ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক নির্মাণে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারিভাবে সোহেল রানা নামে এক ঠিকাদার কাজটি করছেন। তবে অভিযোগ উঠেছে, তিনি মূল ঠিকাদারের কাছ থেকে বেআইনিভাবে প্রকল্পটি কিনে নিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদার সোহেল রানা মুঠোফোনে জানান, খারাপ ইট ব্যবহার করা হবে না এবং কিছু ইট ভুলক্রমে চলে এসেছিল। তবে আইন অনুযায়ী সরকারি প্রকল্পের কাজ হস্তান্তরের কোনো সুযোগ নেই।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মোশাররফ জানান, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, সাগরইল গ্রামে ১.১০ কিলোমিটার এবং উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক নির্মাণে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠলে প্রকল্পটি পরিদর্শন করা হয় এবং কিছু নিম্নমানের ইট ফেরত পাঠানো হয়েছে।

নওগাঁ সড়ক নির্মাণ নিম্নমানের সামগ্রী কাজ বন্ধ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় দুই শিশুসহ চারজনকে গলাকেটে হত্যা, আটক ৪
২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
২০ এপ্রিল ২০২৬
পুকুর পুনর্খননকালে মিলল কষ্টিপাথরের মূর্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সব উপজেলা পরিষদ ভবনে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ মন্ত্রণালয়ের
  2. ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার
  3. বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
  4. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৬ পরীক্ষার্থী
  6. জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x