Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
শ্রম আইন বাস্তবায়নের ওপর দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল : মার্কিন রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

ঢাকার সঙ্গে সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি : ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট রূপরেখার আওতায় ওয়াশিংটন ঢাকার সঙ্গে সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে কাজ করছে।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের ১০০ দিন পূর্তি উপলক্ষে বুধবার (২২ এপ্রিল) এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত এ কথা বলেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘১০০ দিন পর আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী। আমরা সামনে আরও কী কী অর্জন করতে পারি, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘ঐতিহাসিক বাণিজ্য চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য ঘাটতি ভারসাম্যপূর্ণ করা এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে এ চুক্তি করা হয়েছে। আমি নিরলসভাবে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করেছি।

ক্রিস্টেনসেন বলেন, দুই দেশ অবৈধ অভিবাসন প্রতিরোধে সহযোগিতা করছে এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য একটি ‘ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারত্ব’ গড়ে তুলছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা যক্ষ্মা ও হামসহ বিভিন্ন রোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে নতুন স্বাস্থ্য অংশীদারত্বে কাজ করছি।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনও বৃহত্তম দাতা রাষ্ট্র হিসেবে রয়েছে এবং এই সংকটের একটি রাজনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।

রাষ্ট্রদূত বাংলাদেশে তার সময়কাল নিয়ে বলেন, তিনি জনগণের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন এবং পহেলা বৈশাখের উৎসব, ক্রিকেট ও স্থানীয় খাবারসহ দেশের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে আনন্দিত।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না। আমি একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছি, ঠিক বাংলাদেশের ঐতিহাসিক ফেব্রুয়ারি নির্বাচনের আগে।

মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে নির্বাচনের ফলাফল স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, তিনি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও বৃহত্তর অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কাজ করেছেন এবং আমেরিকান স্বার্থ এগিয়ে নেওয়া ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গত ১৫ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

 রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আরও বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করেছে।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: মার্কিন রাষ্ট্রদূত

২৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ফিরে আসতে পেরে আনন্দিত নতুন মার্কিন রাষ্ট্রদূত
১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  2. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার
  3. মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  4. এমপিও বহাল রাখতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  5. ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  6. হকারদের জন্য নির্ধারিত সেই জায়গাগুলো গাড়ি-মোটরসাইকেলের দখলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x