Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২৩:৫৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:০০, ২৩ এপ্রিল ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২৩:৫৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:০০, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা
মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে
দেওয়াল তুলে ২৫ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ
টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা

খুলছে লোহাগড়ার আলোচিত মালোপাড়ার রাস্তা

এম. মুনীর চৌধুরী, নড়াইল
২৩:৫৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:০০, ২৩ এপ্রিল ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২৩:৫৫, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:০০, ২৩ এপ্রিল ২০২৬
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর অপসারণের কাজ চলছে। ছবি : এনটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই প্রাচীর অপসারণের কাজ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চুর নির্দেশনা এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, উভয় পক্ষের সম্মতিতে নির্মিত সীমানা প্রাচীর অপসারণের সিদ্ধান্ত হয়েছে। ব্যারিস্টার দেদার-ই-এলাহী প্রাচীরটি সরিয়ে নিয়ে মালোপাড়ার জনসাধারণের চলাচলের জন্য নতুন রাস্তা নির্মাণে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেবেন। এতে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর আন্তরিক প্রচেষ্টা এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামের নির্দেশে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা করে এই সমাধানে পৌঁছানো সম্ভব হয়।

মালোপাড়ার বাসিন্দা ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস বলেন, দীর্ঘ আলোচনার পর বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। আমাদের চলাচলের জন্য নতুন রাস্তার জায়গা দেওয়ার সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।

ব্যারিস্টার দেদার-ই-এলাহীর প্রতিনিধি মো. দিদার জানান, বুধবার সকাল থেকেই প্রাচীর অপসারণের কাজ শুরু হয়েছে এবং বিষয়টি এখন সম্পূর্ণ সমাধান হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, সহকারী কমিশনার (ভূমি) সুম্মিতা সাহা, সংসদ সদস্যের প্রতিনিধি লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, সামিউল হক টুটুল, বিএনপিনেতা টিপু সুলতান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবরা।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম বলেন, বিষয়টি অবগত হওয়ার পর পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। উভয় পক্ষের সম্মতিতে প্রাচীর অপসারণ এবং নতুন রাস্তা নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আলোচনার মাধ্যমে সমস্যার সুন্দর সমাধান হয়েছে এবং দ্রুত নতুন রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস ২০২৮ দাগের জমির একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ১৬ এপ্রিল ওই স্থানে প্রাচীর নির্মাণ করলে অন্তত ২৫টি সংখ্যালঘু জেলে পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

নড়াইল রাস্তা

সংশ্লিষ্ট সংবাদ: নড়াইল

১৮ এপ্রিল ২০২৬
দেওয়াল তুলে ২৫ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ
১৭ এপ্রিল ২০২৬
টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা
১৫ এপ্রিল ২০২৬
নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে দর্শনার্থীর ঢল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস, ২০ জেলায় সতর্ক সংকেত
  2. সংসদে অসুস্থ হয়ে গেলেন জামায়াতের এমপি
  3. বাইপাসকে বাইপাস করতে আরেকটি বাইপাস দরকার : প্রধানমন্ত্রী
  4. বজ্রাঘাতে বাবার মৃত্যু, আহত শিশু
  5. আগামী পাঁচদিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা জানা গেল
  6. ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x