Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাকের হোসেন
০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
জাকের হোসেন
০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
আরও খবর
১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে 
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’
রানা প্লাজা ধসের ১৩ বছর

সাক্ষীর অভাবে ঝুলছে হত্যা মামলা, ক্ষতিপূরণ দাবি শ্রমিকদের

জাকের হোসেন
০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
জাকের হোসেন
০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৬:০০, ২৪ এপ্রিল ২০২৬

গুরুত্বপূর্ণ সাক্ষীদের অনুপস্থিতির কারণে দীর্ঘ তের বছরেও শেষ হয়নি দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার বিচার। এছাড়া ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় রাজউকের করা মামলা এবং ভবন নির্মাণে দুর্নীতির মামলাও ঝুলে আছে।

আদালত সুত্র জানায়, হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ও নথি পিবিআই থেকে এখনও সরবরাহ করা হয়নি। এতে বিচার কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না।

এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি। দ্রুত তাদের ক্ষতিপূরণ, বিচার সম্পন্ন ও নিহতদের স্মরণে স্মৃতিফলক করার দাবি জানিয়েছে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।

বর্তমানে ঢাকার জেলার অতিরিক্ত দায়রা জজ মুনির হোসাঈনের আদালতে হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল ভয়াবহ ও হৃদয় বিদারক ওই দুর্ঘটনায় ঢাকার সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের কাছে ‘রানা প্লাজা’ ভবনটিতে থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত এক হাজার ১৩৪ জন নিহত হন। আহত হন আরও প্রায় দুই হাজার মানুষ। অনেকেই ওই দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করে ক্ষত বয়ে বেড়াচ্ছেন।

হৃদয়বিদারক ওই ঘটনায় মোট চারটি মামলা করা হয়। এরমধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা করে পুলিশ। এ মামলায় ভবনের মালিক সোহেল রানা ব্যতীত সকল আসামি জামিনে মুক্ত রয়েছেন। এছাড়া ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজউক এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুদক। গত তের বছরে চারটি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনের মামলা নিষ্পত্তি হয়েছে। বাকি তিনটি মামলা এখনও নিষ্পত্তি হয়নি।

রানা প্লাজা ধসের পরদিন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে ‘অবহেলা ও ত্রুটিজনিত হত্যা’র অভিযোগে মামলাটি করেন। এছাড়া রানা প্লাজা ধসে নিহত হওয়ার ঘটনাকে হত্যা আখ্যায়িত করে আদালতে আরেকটি মামলা করেন গার্মেন্ট শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার। আদালতের নির্দেশে একে অবহেলাজনিত মৃত্যু মামলার সঙ্গে একীভূত করে তদন্ত করে সিআইডি। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী করা হয়। আদালতে করা হত্যা মামলার বাদী শিউলি আক্তার এখন পুলিশের মামলার সাক্ষী। মামলার ৪১ আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক, অন্য আসামি আবু বক্কর সিদ্দিক ও আবুল হোসেন মারা যান। এই তিনজনকে বাদ দিয়ে হত্যা মামলায় এখন আসামির সংখ্যা ৩৮ জন। আসামিদের মধ্যে বর্তমানে কারাগারে আছেন ভবনের (রানা প্লাজা) মালিক সোহেল রানা। বাকিরা জামিনে ও পলাতক রয়েছেন। ২০১৬ সালের ১৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

নথি থেকে জানা যায়, মামলাটিতে অভিযোগ গঠনের পর এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান আট আসামি। তাদের মধ্যে সাতজনের আবেদন নিষ্পত্তি হয়। তবে আসামি হাজি মোহাম্মদ আলীর পক্ষে করা আবেদনে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে ২০২২ সালের ৩১ জানুয়ারি মামলার বাদী সাভার থানার তৎকালীন উপ-পরিদর্শক ওয়ালী আশরাফের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

বর্তমানে ঢাকার জেলার অতিরিক্ত দায়রা জজ মুনির হোসাঈন গত ২০২৫ সালের ১ ডিসেম্বর রানা প্লাজা ট্র্যাজেডি মামলাটি দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ সাক্ষীদের উপস্থিত করতে ডিআইজি, ঢাকা ও পুলিশ সুপার, ঢাকাকে পরপর ৩টি ধার্য তারিখ নির্দেশনা প্রদান পূর্বক আদেশনামা প্রেরণ করেন। এ মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষীর মধ্যে মাত্র ১৪২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন রাষ্ট্রপক্ষ।

মামলাটি সম্পর্কে ঢাকা জেলা পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন বলেন, মামলাটিতে দীর্ঘ সময় লেগে যায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিলে আসামিরা সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান। প্রায় ছয় বছর উচ্চ আদালতের আদেশে এ মামলার বিচারকাজ স্থগিত ছিল।

ইমারত আইনে রাজউকের মামলা

আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগে ওই সময় সোহেল রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন (রাজউক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ। ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর সোহেল রানাসহ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষী করা হয় ১৩০ জনকে। ২০১৬ সালের ১৪ জুন ঢাকার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলা

রানা প্লাজা ট্র্যাজেডির পরপরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রানা প্লাজা নির্মাণে ছয় তলার অনুমোদন থাকলেও আট তলা ভবন নির্মাণ করা হয়েছিল। এ কারণে ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৬ জুলাই রানাসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মফিদুল ইসলাম। বর্তমানে মামলাটি ঢাকার বিভাগীয় স্পেশাল আদালতে বিচারাধীন।

এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন— ভবন মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে কুলু খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফায়েত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মাদ আলী খান, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, নিউওয়েব বাটন লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান, সাইট ইঞ্জিনিয়ার সারোয়ার কামাল, আমিনুল ইসলাম, নিউওয়েব স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস, ইথার টেক্সটাইলের চেয়ারম্যান আনিসুর রহমান ওরফে আনিসুজ্জামান, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রকৌশলী রফিকুল ইসলাম, গার্মেন্টস ব্যবসায়ী মাহবুবুল আলম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, নান্টু কন্ট্রাকটার এবং রেজাউল ইসলাম।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা

রানা প্লাজা ধসের ঘটনায় করা চারটি মামলার মধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলাটিই কেবল নিষ্পত্তি হয়েছে। ২০১৫ সালের ১২ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার মা মর্জিনা বেগমের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন। মামলায় রানা প্লাজার নির্মাণের তথ্য গোপন করে দুদকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ছয় কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ করা হয়।

২০১৭ সালের ২৯ আগস্ট এ মামলার রায় ঘোষণা ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর তৎকালীন বিচারক কে এম ইমরুল কায়েস। রায়ে সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার মা মর্জিনা বেগমকেও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত সাভার বাজার রোডের ৬৯/১ বাড়িটির এক-তৃতীয়াংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

ক্ষতিপূরণ দাবি শ্রমিকদের

এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি। দ্রুত তাদের ক্ষতিপূরণ, বিচার সম্পন্ন ও নিহতদের স্মরণে স্মৃতিফলক করার দাবি জানিয়েছেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ ওই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এর আগে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে অংশ নেন আহত শ্রমিক এবং নিহত ও নিখোঁজদের স্বজন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ২৪ এপ্রিলকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ তৈরি করা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং হতাহত শ্রমিকদের একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, ঢাকার সাভার থানাধীন ‘রানা প্লাজা’ ভবনটিতে ২০১৩ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার সময় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। কিন্তু তা সত্বেও পরবর্তী দিন অর্থাৎ ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে বিল্ডিংয়ে থাকা ৪টি গার্মেন্টস কোম্পানির মালিক ও দায়িত্বশীল কর্মকর্তারা জোরপূর্বক শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। কিছুক্ষণ পর সকাল পৌনে ১০টায় রানা প্লাজা ভবনের ৩টি ফ্লোরে বিদ্যুতিক জেনারেটর চালু হওয়া মাত্র বিকট শব্দে ভবনটি ধসে পড়ে এবং দেশের ইতিহাসে সর্ববৃহৎ ভয়াবহ বিল্ডিং ধসের ঘটনা ঘটে।

রানা প্লাজা রানা প্লাজা ট্র্যাজেডি দুর্ঘটনা ক্ষতিপূরণ গার্মেন্টস কর্মী মামলা

সংশ্লিষ্ট সংবাদ: রানা প্লাজা

২৪ এপ্রিল ২০২৬
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
২৮ অক্টোবর ২০২৪
রানা প্লাজা ধস : সোহেল রানার জামিন স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ
০১ অক্টোবর ২০২৪
রানা প্লাজাকাণ্ডের সেই সোহোল রানার জামিন, স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশে দুটি সংসদ, দুজন প্রধানমন্ত্রী কিনা প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের
  2. সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস, যেসব বিভাগে সতর্ক সংকেত
  3. সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ বাংলাদেশি হজযাত্রী
  4. গ্যাসচালিত পরিবহনে ভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা : শেখ রবিউল আলম
  5. অভিবাসী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত
  6. জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x