Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
১৮:১০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৭ এপ্রিল ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
১৮:১০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
প্রেমিকার হানায় বিয়ে পণ্ড, অপমানে বরের বাবার আত্মহত্যা
বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
মালিক সমিতি ও বাস সার্ভিস কর্তৃপক্ষের দ্বন্দ্বে যাত্রীদের দুর্ভোগ
নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

হাওরের সোনালি ধান ঘরে তোলা নিয়ে কৃষকের হতাশা

ভজন দাস, নেত্রকোনা
১৮:১০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৭ এপ্রিল ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
১৮:১০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরাঞ্চলের মাঠ ভরা সোনালি ধান। ছবি : এনটিভি

নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়া ও খালিয়াজুরী হাওরাঞ্চলের মাঠ ভরা সোনালি ধান। এবার ফলনও হয়েছে ভালো, তবু এসব এলাকার মানুষের চোখে এখন আর ঘুম নেই। ঘন ঘন বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি আর পাহাড়ি ঢলের আশঙ্কায় ঘরে ধান তোলা নিয়ে দিনরাত উৎকণ্ঠায় কাটছে কৃষকদের।

সারা বছরের আশা-ভরসার বোরো ধান মাঠে পেকে দাঁড়িয়ে থাকলেও তা ঘরে তুলতে পারছে না অনেক কৃষক। প্রকৃতির বিরূপ আচরণ আর শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

অন্যদিকে আবহাওয়া বিভাগের তথ্যমতে অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে সৃষ্ট আগাম বন্যা হতে পারে। এ কারণে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় প্রতিদিনই কখনো দিনে, কখনো রাতে ঝড়-বৃষ্টি কিংবা বজ্রপাত হচ্ছে। এতে হাওরের নিচু জমিতে পানি জমে অনেক ক্ষেতের ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কৃষকদের সবচেয়ে বড় আতঙ্ক কখন যে পাহাড়ি ঢল নেমে এসে মুহূর্তেই সব ফসল তলিয়ে দেয়।

এদিকে নিচু জমিতে পানি থাকায় কম্বাইন হারভেস্টার মেশিন নিয়ে ধান কাটা দূরুহ হয়ে দাঁড়িয়েছে, অপরদিকে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেলেও তারা আবার অতিরিক্ত মজুরি দাবি করছেন। উঁচু জমিতে যেখানে মেশিন যাচ্ছে, সেখানে প্রতি বিঘায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে কৃষকদের। জমির ধান ঘরে তুলতে উভয় সংকটে পড়েছেন হাওরের কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নেত্রকোনার হাওরাঞ্চলে প্রায় ৪১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় এক লাখ ৯০ হাজার ৬০ মেট্রিক টন। তবে বৈরী আবহাওয়ার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

২৬ এপ্রিল পর্যন্ত হাওরাঞ্চলে ৫৮ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। মাঠে ধান ভালো হলেও কাটতে না পারায় অনেক জমির ধান পানিতে নষ্ট হচ্ছে। খালিয়াজুরী উপজেলার পাংগাশিয়া, ফাটা, তিনবিলাসহ বিভিন্ন হাওর এলাকায় ধান কাটার মেশিন ও শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক কৃষক নিজেরাই কষ্ট করে ধান কাটছেন। পরে সেই ধান পানির ওপর টেনে-হিঁচড়ে উঁচু স্থানে তুলছেন। কিন্তু শুকানোর জায়গা না থাকায় ধান মাড়াইও করতে পারছেন না তারা।

স্থানীয় কৃষক মহসিন মিয়া বলেন, ‘এত কষ্ট করে ধান কাটছি, কিন্তু রোদ নেই ধান শুকাতে পারছি না। আবার বাজারেও ধানের দাম নেই।’

বর্তমানে প্রতি মণ ধান প্রকার ভেদে বিক্রি হচ্ছে মাত্র ৭৫০ থেকে ৮৫০ টাকায়।

কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় এই দাম খুবই কম। সামনে ধানের সরবরাহ বাড়লে দাম আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরাও। তারা বলেন, মিলারদের সীমিত চাহিদা ও বাজার ঝুঁকির কারণে বেশি দামে ধান কেনা সম্ভব হচ্ছে না।

কৃষক খায়রুল আলম বলেন, ‘আমাদের এলাকায় একটি মাত্র ফসল। মৌসুমের শুরুতেই জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক সব কিছুতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে—এখন ধান কাটার খরচ যোগ করে কোনো হিসাব মিলছে না। তার ওপর আবার ঝড়-বৃষ্টি। কী করব বুঝতে পারছি না।’
উপজেলা খাদ্য কর্মকর্তা মুকুল থিগিদি জানান, সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রম এখনও শুরু হয়নি। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে। তবে সংগ্রহ কার্যক্রম শুরু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, কৃষকদের দুর্ভোগ প্রশাসনের নজরে এসেছে। সরকারিভাবে ধান সংগ্রহের প্রস্তুতি চলছে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিত করা গেলে বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।
জেলার শতভাগ হাওর উপজেলা খালিয়াজুরী, কলমাকান্দা, কেন্দুয়া, মদন ও মোহনগঞ্জ উপজেলায় এ বছর ৪৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধের মেরামতের কাজ শুরু হয়। পাউবোর কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) মাধ্যমে হাওরে প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডুবন্ত বাঁধ মেরামত করার উদ্যোগ নেওয়া হয়।

ধান কৃষক হতাশা নেত্রকোনা
০৮ ডিসেম্বর ২০২৩
দেশে ১১৩ জাতের ধান উদ্ভাবন : ব্রি
০৮ নভেম্বর ২০২৩
প্রবাসীর পাকা ধান কেটে নিলেন ইউপি চেয়ারম্যান!
২১ মে ২০২৩
গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮৬৯ টন খাদ্য বেশি উৎপাদন
১৬ মে ২০২৩
কুড়িগ্রামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু
১১ মে ২০২৩
গোপালগঞ্জে ব্রি ধান ১০১ জাতের ভালো ফলন
২৯ এপ্রিল ২০২৩
মৌলভীবাজার ধানে ব্লাস্ট রোগ, দিশেহারা কৃষক
২৩ এপ্রিল ২০২৩
গোপালগঞ্জে বঙ্গবন্ধু-১০০ ধানের আবাদ বেড়েছে
০২ মার্চ ২০২৩
ব্রির ডায়াবেটিক চাল উদ্ভাবন, বীজ বোর্ডের অনুমোদন
২১ অক্টোবর ২০২২
নওগাঁয় সাড়ে ছয় একর জমির ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
১৮ মে ২০২২
পাবনায় ধান কাটার শ্রমিক সংকটে দিশেহারা কৃষক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  2. বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত
  3. হালুয়াঘাটে খালে ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু
  4. রাবিতে মারধরের ঘটনায় আম্মারসহ ৯ শিবিরনেতার বিরুদ্ধে মামলা
  5. ফিরে দেখা ৩১ জুলাই ২০২৪ : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা
  6. লন্ডনে নাজেহাল সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x