Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
২১:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৯, ২৯ এপ্রিল ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২১:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৯, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
শ্রীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আসামির সঙ্গে ৩ লাখ টাকায় রফাদফার ফোনালাপ ফাঁস, এসআই প্রত্যাহার ও ওসি বদলি
জামায়াতের মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা
রেললাইনে ট্রাক বিকল, ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বিএনপি কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা সংসদ সদস্য ডা. রফিকুলের

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নাসির আহমেদ, গাজীপুর
২১:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৯, ২৯ এপ্রিল ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২১:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৯, ২৯ এপ্রিল ২০২৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা। ছবি : এনটিভি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন—কোনাবাড়ি থানার (সহকারী উপপরিদর্শক) এএসআই আজিজুল হক, কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন  লিখিত অভিযোগে জানান, তিনি জয়দেবপুর চৌরাস্তা এলাকায় প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত। 

গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা টাঙ্গাইল সড়কে বাইমাইল এলাকায় রুবেল ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেয়।

অভিযোগ অনুযায়ী, তাকে বাইমাইল হরিণচালা এলাকার কাশেম কটনের পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তল্লাশির আগে চড়-থাপ্পর মারা হয়। একপর্যায়ে একটি পলিথিনে থাকা ইয়াবা ট্যাবলেট দেখিয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। পরে তার কাছ থেকে নগদ ২৮ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় সিএনজিতে থাকা সিফাত নামের আরেক যুবককেও আটক রাখা হয়। তার মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ থাকার অভিযোগ তুলে ভয়ভীতি দেখানো হয় এবং তার কাছ থেকেও টাকা আদায়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি তার ভাইয়ের মাধ্যমে দেলোয়ারের মোবাইলে দুই হাজার ৪০০ টাকা পাঠান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে দেলোয়ারকে সিএনজিচালিত অটোরিকশাচালকের মাধ্যমে বাইমাইল মসজিদ মার্কেট এলাকায় নিয়ে গিয়ে তার মোবাইল ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকে আরও প্রায় সাত হাজার ২০০ টাকা উত্তোলন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর অভিযুক্তরা তার ছবি তুলে রাখেন এবং বিষয়টি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকি দেন। পরে তাকে ঘটনাস্থলের কাছাকাছি নামিয়ে দেওয়ার সময় মাত্র ৪০০ টাকা ফেরত দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর রাত আনুমানিক ২টার দিকে আট পুলিশ সদস্য তার বাসায় গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং জোরপূর্বক পাঁচ হাজার টাকা ফেরত দেন।

গতকাল মঙ্গলবার দুপুরে দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আদায় করা অর্থ ফেরতের দাবি জানান।

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা সিফাত মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত বলতে অনীহা প্রকাশ করেন। তিনি জানান, তাকে ভয়ভীতি দেখানো হয়েছে।

তবে অভিযুক্ত এএসআই আজিজুল হক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের আল-আমিন বলেন, ভুক্তভোগীর অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল  এএসআই আজিজুল হককে এবং আজ সকালে কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেনকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার পুলিশ সদস্য চাঁদাবাজি গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: প্রত্যাহার

২২ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার
২৬ মার্চ ২০২৫
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ড প্রত্যাহার
২৬ ডিসেম্বর ২০২৩
সংসদ সদস্য নদভীর গানম্যান প্রত্যাহার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদযাত্রায় বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের
  2. ছুটির দিনে ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বৃষ্টি কতদিন থাকবে, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
  5. ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা
  6. বেশি দামে পণ্য বিক্রি, দুই সুপার শপকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x