ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এছাড়া আরও দুইটি ইউনিট যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আমুলিয়া এলাকায় টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, পরে ধাপে ধাপে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং খিলগাঁও থেকে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে। এছাড়া সিদ্দিক বাজার থেকে আরও দুটি ইউনিট যাচ্ছে বলেও জানা তিনি।

নিজস্ব প্রতিবেদক