Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০২:৩০, ০২ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ০২ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০২:৩০, ০২ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ০২ মে ২০২৬
আরও খবর
পাঁচ মামলায় আইভীর জামিন হবে কিনা জানা যাবে ৩ মে
‘জেল খাটার অভিজ্ঞতা’ বুঝতে হোসাইনকে হত্যা করে বন্ধুরা!
নারায়ণগঞ্জে ৭ খুন : রায় কার্যকরে এক যুগ ধরে অপেক্ষায় বিচারপ্রার্থীরা
না.গঞ্জে ৭ খুন : আপিল বিভাগে থমকে আছে চূড়ান্ত বিচার
কেওডালা-কায়েতপাড়া সেতুর নির্মাণ শুরু

কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০২:৩০, ০২ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ০২ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০২:৩০, ০২ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ০২ মে ২০২৬
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে এসব অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১। ছবি : র‌্যাব

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে ছয়টি দেশীয় ওয়ান শুটারগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শটগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যা একটি বাজারের প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, রাত্রিকালীন টহল ডিউটি চলাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে সেতুর পিলারের খাদ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। জব্দতালিকা মূলে আলামত জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হকের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ কাচপুর সেতু দেশীয় অস্ত্র উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

২৭ এপ্রিল ২০২৬
‘জেল খাটার অভিজ্ঞতা’ বুঝতে হোসাইনকে হত্যা করে বন্ধুরা!
২৬ এপ্রিল ২০২৬
কেওডালা-কায়েতপাড়া সেতুর নির্মাণ শুরু
২৬ এপ্রিল ২০২৬
লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে ২৭ লাখ টাকাসহ মালামাল লুট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
  2. দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্কতা
  3. সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  4. পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
  5. সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  6. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x