রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন এবং খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম।
গতকাল রোববার (৩ মে) দুপুরে উপজেলার পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা সচেতনতামূলক প্রচারণা চালান। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মতবিনিময়কালে আবু মোহাম্মদ মাসুম বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্মের অহংকার। তাদের দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের মাদকমুক্ত পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ১৪টি কেন্দ্রেই তৎপর আছেন। অভিভাবকদের বসার সুব্যবস্থা করার পাশাপাশি রান্না করা খাবার ও পানীয় বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাজী জসিমউদদীন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসান শামিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা হাবিজুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল আহমেদ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল রাজা, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা মামুন ভূঁইয়া, আরিফ হোসাইন ও আরিফ মিয়া প্রমুখ।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)