Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১০:২৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১০:২৮, ০৫ মে ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১০:২৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১০:২৮, ০৫ মে ২০২৬
আরও খবর
মনু প্রকল্পের ভেতর নষ্ট হচ্ছে ধান, দুশ্চিন্তায় কৃষক
লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীমঙ্গল-কমলগঞ্জ
ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের
শেরপুর সেতু মেরামত শুরু কাল, ঢাকা-সিলেট রুটে যান চলাচলে নতুন নির্দেশনা

কালবৈশাখী ও অতিবৃষ্টিতে কমলগঞ্জে আকস্মিক বন্যা

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১০:২৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১০:২৮, ০৫ মে ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১০:২৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১০:২৮, ০৫ মে ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিজনিত আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : এনটিভি অনলাইন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিজনিত আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে কৃষি অধ্যুষিত আদমপুর ইউনিয়নে ফসলি জমি, বসতবাড়ি ও গ্রামীণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে আদমপুর ইউনিয়নের ভানুবিল, মাজেরগাঁও ও ছনগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, যাতায়াতের সড়কগুলো এখন পানির নিচে। বন্যার তোড়ে পাকা ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসংখ্য বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে মাটির তৈরি ঘরগুলোর অবস্থা সবচেয়ে নাজুক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোরো চাষের সুবিধার্থে লাউয়াছড়ার ওপর নির্মিত একটি স্লুইস গেট (বাঁধ) সময়মতো খুলে না দেওয়ায় এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী বর্ষা মৌসুমে গেটটি ওপরে তুলে রাখার কথা থাকলেও তা করা হয়নি। ফলে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি স্বাভাবিকভাবে নামতে না পেরে বাঁধ ভেঙে ফসলি জমি ও লোকালয়ে ঢুকে পড়ে।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, বর্ষা মৌসুমে স্লুইস গেট না তোলা এবং ছড়া খনন না করার কারণেই পাড় ভেঙে এই বন্যা দেখা দিয়েছে। এতে মানুষের জানমালের অনেক ক্ষতি হলো।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, অতিবৃষ্টি ও বন্যায় উপজেলায় প্রায় ২৭০ হেক্টর ধানি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মৌলভীবাজার আকস্মিক বন্যা

সংশ্লিষ্ট সংবাদ: মৌলভীবাজার

০২ মে ২০২৬
লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক
২৩ এপ্রিল ২০২৬
শেরপুর সেতু মেরামত শুরু কাল, ঢাকা-সিলেট রুটে যান চলাচলে নতুন নির্দেশনা
২০ মার্চ ২০২৬
কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন এমপি মুজিব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  3. গ্রেপ্তার এড়াতে ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ যুবক, ঢাকায় প্রেরণ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ
  6. শুরু হলো এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x