Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫৫, ০৭ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ০৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫৫, ০৭ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ০৭ মে ২০২৬
আরও খবর
দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে নিরাপত্তার দাবি জানালেন জামায়াতের এমপি মাছুম মোস্তফা
ট্রাম্প কি নিরাপদ? সর্বশেষ যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনা : নিরাপত্তার চাদরে রাওয়ালপিন্ডি

উপকূলীয় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডের বহরে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫৫, ০৭ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ০৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫৫, ০৭ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ০৭ মে ২০২৬

বাংলাদেশের সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত করা হচ্ছে আকাশপথের জন্য অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি এই ঘোষণা দিয়ে বলেন, আধুনিক জাহাজ, ড্রোন, নজরদারি ব্যবস্থা এবং জনবল বৃদ্ধির মাধ্যমে কোস্ট গার্ডকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।

পরিকল্পনা অনুযায়ী, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় দ্রুত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার জন্য এসব হেলিকপ্টার কেনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হেলিকপ্টার যুক্ত হলে মাদক পাচার, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণ এবং জলদস্যুতা দমনে কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ বাড়বে।

হেলিকপ্টারগুলোতে উন্নত সেন্সর, রাডার সিস্টেম এবং রিয়েল-টাইম ডাটা ট্রান্সমিশন প্রযুক্তি থাকবে। এর ফলে সন্দেহভাজন নৌযান দ্রুত শনাক্ত করা এবং টহল জাহাজ ও উপকূলীয় ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো সহজ হবে। এতে সমুদ্র অভিযানের গতি ও নির্ভুলতা উভয়ই বাড়বে।

একইসঙ্গে একটি সমন্বিত ‘মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম’ বা সমুদ্র নজরদারি ব্যবস্থা তৈরির কাজও এগিয়ে চলছে। এই সিস্টেমের মাধ্যমে উপকূলীয় জলসীমা, প্রধান জাহাজ চলাচল পথ এবং সমুদ্রবন্দরগুলোতে সার্বক্ষণিক ডিজিটাল নজরদারি চালানো সম্ভব হবে। স্যাটেলাইট প্রযুক্তি, রাডার স্টেশন, ড্রোন এবং আকাশপথের নজরদারি ব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামোর আওতায় এনে একটি সমন্বিত সামুদ্রিক নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তোলাই এর লক্ষ্য।

আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে কোস্টগার্ডে ইতোমধ্যে ড্রোন প্রযুক্তি, অফশোর টহল জাহাজ, ফাস্ট পেট্রোল ক্রাফট এবং উচ্চগতির বোট যুক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হেলিকপ্টার ও সমন্বিত নজরদারি ব্যবস্থা যুক্ত হলে একটি আধুনিক ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’বা সমুদ্রসীমার ওপর সার্বিক নজরদারি কাঠামো গড়ে তোলা সহজ হবে।

এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্ষমতা একটি শক্তিশালী আঞ্চলিক মানে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বঙ্গোপসাগর জুড়ে অপরাধ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।

বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি বাহিনীটির বহরে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ তিনটি নজরদারি ড্রোন অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টি-রোল রেসপন্স ভেসেল এবং দুটি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এছাড়া, বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা আরও জোরদার করতে খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ হাই-স্পিড বোট কেনার লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব বোট বহরে যুক্ত হলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

কোস্টগার্ডের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আধুনিক ডকইয়ার্ড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ৯টি পুরনো জাহাজের পরিবর্তে দেশীয় শিপইয়ার্ডে নির্মিত ৯টি নতুন টহল জাহাজ যুক্ত করার একটি প্রকল্পও চলমান রয়েছে।

বাহিনীর জনবল বাড়িয়ে প্রায় ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এসব আধুনিক জাহাজ ও উন্নত প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্ষমতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কোস্টগার্ড উপকূলীয় অঞ্চল নিরাপত্তা হেলিকপ্টার
০৩ ফেব্রুয়ারি ২০২৪
আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ পাবে না : কোস্টগার্ড
২০ জুন ২০২৩
দেশের কোস্টগার্ড বহরে যুক্ত হচ্ছে নতুন আরও পাঁচ জাহাজ 
১১ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ইউএস কোস্টগার্ডের সন্তোষ
১৫ ফেব্রুয়ারি ২০২২
পদক পেলেন ৪০ কোস্টগার্ড
২৭ জানুয়ারি ২০২২
মোংলায় পাইস্যা পোনাসহ ৯ জেলে আটক
২১ অক্টোবর ২০২১
মেঘনায় জেলেদের হামলায় নি‌খোঁজ কোস্ট গার্ড সদস্যের লাশ উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২১
মোংলায় জেলেদের মধ্যে কোস্টগার্ডের সুরক্ষাসামগ্রী বিতরণ
  •  
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. বিপুল নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
  5. শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x