Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৩:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৭ মে ২০২৬
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৩:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৭ মে ২০২৬
আরও খবর
চলন্ত অটোরিকশা থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ
বিষ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে ৩২ বছর পর স্ত্রীর বিরুদ্ধে মামলা
টুঙ্গিপাড়ায় ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষক বরখাস্ত
উত্তরাঞ্চলে শরতেই কুয়াশার আগমন
পুলিশের দাবি ‘আ.লীগ নেতা’, আইনজীবীর দাবি ‘বিএনপি কর্মী’

উলিপুরে জমি দখলচেষ্টার অভিযোগ

তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৩:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৭ মে ২০২৬
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৩:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৭ মে ২০২৬
উলিপুর থানা। ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি গ্রামে বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার করে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের সন্তানদের বিরুদ্ধে। পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ভাকারু শেখের ওয়ারিশদের মধ্যে এই বিরোধের সূত্রপাত। ভাকারু শেখের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় ছেলে খসরু শেখ নিঃসন্তান অবস্থায় মারা যান। অভিযোগ উঠেছে, তার ছোট ভাই মৃত আলিম উদ্দিনের সন্তানেরা খসরু শেখকে তাদের বড় চাচা হিসেবে মানতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের দাবি, খসরু শেখ ও আলিম উদ্দিন মূলত একই ব্যক্তি। এর মাধ্যমে তারা খসরু শেখের প্রাপ্য জমির অংশ অন্যদের বঞ্চিত করে নিজেদের দখলে রাখতে চাইছেন বলে দাবি করছেন পরিবারের অন্য সদস্যরা।

স্থানীয় এসএ রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, খসরু শেখের নামে পৃথক দাগে মোট ৩১ শতাংশ জমি রয়েছে। পরিবারের অন্য সদস্য এবং স্থানীয়দের ভাষ্যমতে, খসরু শেখ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৫২ সালে মারা যান। তার পৃথক জন্মনিবন্ধন সনদও রয়েছে। তবে আরএস রেকর্ডের সময় আলিম উদ্দিন কৌশলে কিছু জমি নিজের নামে রেকর্ড করান বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার সন্তানেরা ওই জমির পূর্ণ দখলদারিত্ব দাবি করছেন।

ভুক্তভোগী রাহেনা বেগমের ছেলে আব্দুস সাত্তার জানান, স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ কোনো সমাধান মানেনি। গত ১২ এপ্রিল পৈতৃক জমিতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন তারা। এসময় তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে খসরু শেখের ভাই ছলিম উদ্দিন ও তিন বোন জানান, খসরু শেখ তাদের বড় ভাই হিসেবে সামাজিকভাবে স্বীকৃত ছিলেন। স্থানীয় মসজিদের মোয়াজ্জেমসহ গ্রামবাসীও খসরু ও আলিম উদ্দিনকে আলাদা ব্যক্তি হিসেবে শনাক্ত করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আলিম উদ্দিনের ছেলে আব্দুল মালেক বলেন, আমার বাবা তিন ভাই ছিলেন। খসরু শেখ নামে আলাদা কোনো ভাই ছিল না। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, সেটি কাগজপত্র ও আইন অনুযায়ী আদালতেই নিষ্পত্তি হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জমি দখল অভিযোগ

সংশ্লিষ্ট সংবাদ: কুড়িগ্রাম

০২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা
৩১ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে বিদ্যালয়ের ফ্যান-সিসি ক্যামেরা চুরি
২৬ আগস্ট ২০২৬
গুদামের বেড়া ভেঙে সার লুটের ঘটনায় একতরফা তদন্তের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে নারীর মরদেহের একাংশ বস্তাবন্দি আরেকাংশ স্যুটকেসে, রহস্য উদঘাটন
  2. মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  3. জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  4. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
  5. ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  6. যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x