Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২২:২৫, ০৭ মে ২০২৬
আপডেট: ২২:৪০, ০৭ মে ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২২:২৫, ০৭ মে ২০২৬
আপডেট: ২২:৪০, ০৭ মে ২০২৬
আরও খবর
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
বিদেশে কিছু পেলে আমাকে ১০ পারসেন্ট দিয়েন : আসিফ মাহমুদ
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

পরকীয়া প্রেমিকের সঙ্গে মা, শিশু জুনায়েদ ধরেছে বাবার পাখিভ্যানের শক্ত হ্যান্ডেল

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২২:২৫, ০৭ মে ২০২৬
আপডেট: ২২:৪০, ০৭ মে ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২২:২৫, ০৭ মে ২০২৬
আপডেট: ২২:৪০, ০৭ মে ২০২৬

তপ্ত রোদের ধুলোবালি ওড়া মেঠো পথে আসছে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান। দূর থেকে মনে হচ্ছে পাখিভ্যানটি বুঝি একা একাই চলছে। কিন্তু কাছে আসতেই দেখা যায় এক করুণ দৃশ্য—১০ বছরের শিশু জুনায়েদের ছোট্ট দুটি হাতে শক্ত করে ধরে আছে পাখিভ্যানের কঠিন কালো হ্যান্ডেল।

যে হাতে রঙিন পেন্সিল, খাতা আর বই থাকার কথা ছিল, সেই হাত এখন চেনে শুধু তপ্ত পাখিভ্যানের শক্ত কালো হ্যান্ডেল।

এটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের মিস্ত্রিপাড়ার ১০ বছরের শিশু জুনায়েদের জীবনের গল্প। এই বয়সেই এক অসম জীবন সংগ্রামে নেমেছে সে।

স্থানীয় ও স্বজনরা জানায়, জুনায়েদের বাবা হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত মার্চ মাসে ১৮ বছরের দাম্পত্যজীবেনর ইতি টেনে স্বামী আর তিন সন্তানসহ শ্বশুড়-শাশুড়িকে ফেলে মা রোজিনা খাতুন পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান। যাওয়ার সময় তিনি অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য জমানো শেষ সম্বলটুকুও নিয়ে যান। এরপর স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা আর বিনাচিকিৎসায় শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন হাবিবুর রহমান। গত ঈদুল ফিতরের দিন না ফেরার দেশে চলে যান তিনি। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এই জুনায়েদের কাঁধে। পরিবারে রয়েছে বৃদ্ধ দাদা-দাদি, ১২ বছর বয়সী অসুস্থ বড় ভাই এবং ছোট এক বোন।

তাই শিশু জুনায়েদ প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছেড়েছে। ছোট্ট দুটি হাতে ধরেছে বাবার রেখে যাওয়া ব্যাটারিচালিত পাখি ভ্যানের শক্ত কালো দুটি হ্যান্ডেল। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারা দিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে পাঁচজনের আহার আর দাদা-দাদির ওষুধের খরচ। নতুন শ্রেণির বইগুলো এখন অবহেলায় পড়ে আছে ঘরে।

অশ্রুসিক্ত চোখে জুনায়েদ বলে, মা টাকা নিয়ে চলে যাওয়ার পর বাবা মারা গেলেন। এখন ভ্যান চালিয়ে যা পাই, তা দিয়ে কোনোমতে খাবার আর দাদা-দাদির ওষুধ কিনি। আমাদের দেখার আর কেউ নেই।

জুনায়েদের ভ্যানের যাত্রী সামসুল হক বলেন, এতটুকু বাচ্চার ভ্যানে ভয়ে কেউ উঠতে চায় না। ওর কষ্ট দেখে আজ আমি উঠেছি। এই বয়সে ও যে দায়িত্ব কাঁধে নিয়েছে, তা ভাবলে অবাক হতে হয়।

জুনায়েদের স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন বলেন, পারিবারিক বিপর্যয়ের কারণে সে নিয়মিত স্কুলে আসতে পারছে না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তার খোঁজখবর রাখছে এবং তাকে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

জুনায়েদের দাদি সপাজান নেছা বলেন, ঈদের দিন যখন সবাই আনন্দ করছিল, আমার জুনায়েদ তখন বাবার মরদেহ কাঁধে নিয়েছে। ওর মা শুধু টাকা নেয়নি, আমাদের পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিয়ে গেছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিন্দ্য গুহ বলেন, পরিবারের কেউ না থাকায় এই শিশুটি এখন পড়াশোনা বাদ দিয়ে পরিবার সদস্যদের জন্য ভ্যান চালিয়ে অন্ন জোগাড় করছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। 

জুনায়েদ কি আবার ফিরতে পারবে স্কুলের সেই চিরচেনা শ্রেণিকক্ষে? রিকশা-ভ্যানের শক্ত হ্যান্ডেল ছেড়ে হাতে নিতে পারবে কি খাতা-কলম আর বই? নাকি অকালেই হারিয়ে যাবে ১০ বছরের এই লড়াকু শিশুর আগামীর স্বপ্ন। কোনো হৃদয়বান ব্যক্তি বা সমাজসেবী সংস্থা কি এগিয়ে আসবে এই অসহায় শিশু ও তাদের দাদা-দাদির পাশে? এই প্রশ্ন এখন প্রতিবেশী ও এলাকাবাসীর।

শিশু কুষ্টিয়া পরকীয়া ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: শিশু

১৩ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর মৃত্যুর অভিযোগে হাসপাতালের এমডি কারাগারে
২১ জুলাই ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় তিন শিশুসহ নিহত ৯
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x