ঢাকার বায়ুদূষণ কমেছে, অবস্থান কত
ঢাকার বায়ুদূষণের মাত্রা কমেছে। আজ সোমবার (১৭ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে শহরটি। ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ৯টায় ঢাকার একিউআই স্কোর ৮২।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৯৬ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো। ১৫৩ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১২৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তার অবস্থান পঞ্চম।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক