যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেন
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্প্রতি লাল, সাদা ও নীল রঙের বিশেষ এই রিকশাগুলো উদ্বোধন করেন।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরা হয়।
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে দেশটিতে বছরজুড়ে ‘আমেরিকা ২৫০’ শীর্ষক বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক কর্মসূচি চলছে।

নিজস্ব প্রতিবেদক