Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৯:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৩, ২১ মে ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৯:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৩, ২১ মে ২০২৬
আরও খবর
মানি লন্ডারিং মামলায় রিমান্ড শেষে কারাগারে হরিদাস
কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু
‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
চাম্বল গাছ আতঙ্কে উপকূলের মানুষ

বরখাস্ত উপ-খাদ্য পরিদর্শক কারাগারে

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৯:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৩, ২১ মে ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৯:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৩, ২১ মে ২০২৬
বরখাস্তকৃত উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহ ওরফে অলি। ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে সাইবার সুরক্ষা আইনের মামলায় সাময়িক বরখাস্তকৃত উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহ ওরফে অলিকে (৪৪) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন কবির এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মো. আসিব খান তথ্যটি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো অলিউল্লাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও কমেন্ট করে সম্মানহানির অভিযোগে গত ১০ মে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বড় ডালিমা গ্রামের বাসিন্দা আবু সাঈদ শারীফ তালুকদার। মামলায় অলিউল্লাহকে একমাত্র আসামি করা হয়। ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান অভিযোগ আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা দায়ের করার নির্দেশ দেন। প্রাথমিক সত্যতা যাচাই শেষে গত ১৪ মে বাউফল থানায় মামলাটি রুজু হয়। এই মামলায় মঙ্গলবার পটুয়াখালী চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামি অলিউল্লাহ দীর্ঘদিন ধরে ‘বড় ডালিমার অপরাধ’, ‘আমার কচুয়া গ্রাম’, ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম বাউফল উপজেলা’ এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে বাদীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানহানি করে আসছিলেন। এসব মানহানিকর পোস্ট দিতে নিষেধ করা হলে তিনি বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।

মামলার বাদী শারীফ তালুকদার বলেন, ওই ফেসবুক আইডিগুলো থেকে পুলিশ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনকে হেয়প্রতিপন্ন করা হচ্ছিল। নিষেধ করলে উল্টো হুমকি দেওয়া হতো। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে তরমুজের ট্রলার আটকে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে গত ২৬ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন অলিউল্লাহ। ওই ঘটনায় তাকে মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানিসহ একাধিক মামলা রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন জানান, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর জেলা খাদ্য নিয়ন্ত্রক তাকে সাময়িক বরখাস্ত করেন এবং তার বেতন-ভাতা বন্ধ রয়েছে। মামলা চলমান থাকা পর্যন্ত এই বরখাস্ত আদেশ বহাল থাকবে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী উপ-খাদ্য পরিদর্শক কারাগার

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১০ জুলাই ২০২৬
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
১০ জুলাই ২০২৬
চাম্বল গাছ আতঙ্কে উপকূলের মানুষ
০৮ জুলাই ২০২৬
স্থায়ী বাঁধের অভাবে ২৫ বছরে বিলীন আড়াই কিলোমিটার কুয়াকাটা সৈকত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. ভবনে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো নারীর মরদেহ
  3. রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
  4. দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  5. মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, চিকিৎসাধীন তরুণের মৃত্যু
  6. চোরকে শাস্তি দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x