Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আসাদুর রহমান জয়, নওগাঁ
২১:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ২১:৩৩, ২১ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২১:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ২১:৩৩, ২১ মে ২০২৬
আরও খবর
মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
আদালতের গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবি, মুহুরীসহ গ্রেপ্তার ৪
আ.লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
হাম ও উপসর্গে ৫০০ ছাড়াল মৃত্যু

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু

আসাদুর রহমান জয়, নওগাঁ
২১:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ২১:৩৩, ২১ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২১:৩০, ২১ মে ২০২৬
আপডেট: ২১:৩৩, ২১ মে ২০২৬
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

নিহত তিনজন হলেন, রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), আমিনুর ফকিরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা-নাতী। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় বেলা ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই দুইজনের মৃত্যু হয়।

এছাড়া বেলা ১১টার দিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জ্যাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুই কৃষকের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া,  বিকেলে গুয়াতা গ্রামের মাঠ থেকে নয়ন তালুকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে তার পরিবার কাছে দেওয়া হয়েছে।

এদিকে,  রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  নজরুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারী ব্যক্তিদের সরকারিভাবে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহত আক্কাস ফকির, তারেক ফকির ও নয়ন তালুকদারের  পরিবারকে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসানের মাধ্যমে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বজ্রপাত নওগাঁ মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: বজ্রপাত

০৭ মে ২০২৬
সিরাজগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
০৫ মে ২০২৬
বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’
০২ মে ২০২৬
বজ্রপাত থেকে সুরক্ষায় এসএসটিএফের ৩ নির্দেশনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকাল ৯টার মধ্যে তীব্র ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. বিয়ের প্রলোভনে ধর্ষণ, টাকায় মীমাংসার প্রস্তাবে কিশোরীর আত্মহত্যার চেষ্টা
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয় করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x