Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:২০, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৫ মে ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:২০, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৫ মে ২০২৬
আরও খবর
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে : সারজিস
কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
সরকারি মৎস্য ঘেরের মাছ বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে কারাগারে
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যৌথ উচ্ছেদ অভিযান

নাড়ির টানে বাড়ি ফেরা, লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:২০, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৫ মে ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:২০, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৫ মে ২০২৬
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ-সামান হাতে পরিবার-পরিজন নিয়ে ঘাটে আসছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ এই ঘাট হয়ে যাচ্ছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়, আবার কেউ রাজধানী থেকে ফিরছেন চাঁদপুর ও আশেপাশের গ্রামের বাড়িতে।

যাত্রীদের নিরাপত্তা ও ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে ঘাট এলাকায় চলছে বিশেষ যৌথ টহল কার্যক্রম। যাত্রীদের নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ঈদ উপলক্ষে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতে ঈদের আগের পাঁচ দিন থেকে শুরু করে পরবর্তী সময়েও মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্কাউট ও আনসার সদস্যরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঘাটে আসা যাত্রী নিজাম উদ্দিন জানান, সড়কপথের দীর্ঘ যানজট ও ভোগান্তি এড়াতে নৌপথকেই বেশি স্বস্তিদায়ক মনে করেন তারা। দীর্ঘদিন পর পরিবারের সবার সাথে দেখা হওয়ার এই অনুভূতি অন্যরকম। 

আরেক যাত্রী কলেজ শিক্ষার্থী রাইসা আক্তার জানান, প্রতিবছর ঈদের ছুটি পেলেই দাদা-দাদুর সাথে ঈদ করতে তারা বাড়ি আসেন। তাই ছুটি হওয়ার সাথে সাথেই চলে এসেছেন, ঈদ শেষ করে কলেজ খোলার আগে আবার ঢাকায় ফিরবেন।

তবে বরাবরের মতোই ঘাটে এসে গণপরিবহণের চালকদের হাতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। তারেক নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, ঘাটে পৌঁছানোর পর সিএনজি ও অটোরিকশা চালকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করলে কিছুক্ষণ পরিস্থিতি ঠিক থাকে, কর্মকর্তারা চলে গেলেই চালকরা আবার আগের মতো বাড়তি ভাড়া নেওয়া শুরু করে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, এবারের ঈদে চাঁদপুর নৌরুটে অর্ধশতাধিক ছোট-বড় নিয়মিত লঞ্চ চলাচল করবে। তবে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে স্পেশাল সার্ভিস হিসেবে আরও ছয়টি অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল ওয়ারীশ জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চঘাট হিসেবে চাঁদপুরে সব সময়ই যাত্রীদের চাপ থাকে, যা ঈদে কয়েক গুণ বেড়ে যায়। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য ঘাট থেকে সকল হকার উচ্ছেদ করা হয়েছে। যাত্রী হয়রানিসহ চুরি-ছিনতাই রোধে ঘাটের ভেতরে ও বাইরে নৌ-পুলিশের বিশেষ টহল টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।

চাঁদপুর লঞ্চঘাট নৌপথ
১৮ আগস্ট ২০২৬
সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ, নাক চেপে চলাচল পথচারীদের
১৪ আগস্ট ২০২৬
সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়
০৯ আগস্ট ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ
০৯ আগস্ট ২০২৬
নারীর পেট থেকে বের হলো সাড়ে ৬ কেজি ওজনের টিউমার
০৭ আগস্ট ২০২৬
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
০৬ আগস্ট ২০২৬
বেইলি ব্রিজ ধসে কয়েক লাখ মানুষের দুর্ভোগ
০৬ আগস্ট ২০২৬
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস
০৩ আগস্ট ২০২৬
খাল খনন শেষে ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
৩১ জুলাই ২০২৬
কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
২৯ জুলাই ২০২৬
ইলিশের পর দাম বাড়ল ডিমের, কেজি ৬ হাজার টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স ও মহাশ্মশান
  2. ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালামের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
  3. আছিয়া ধর্ষণের পর হত্যা : আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  4. সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা
  5. নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
  6. বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x