Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৭:০০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৭:০০, ২৬ মে ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৭:০০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৭:০০, ২৬ মে ২০২৬
আরও খবর
কোরবানির হাটে মহিষের আক্রমণে নিহত ২
পদ্মায় গরুবাহী ট্রলার ডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ
নলকূপে পানি নয় বের হচ্ছে গ্যাস, আতঙ্কে সিলগালা
গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় : কলকাতা হাইকোর্ট
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ ইরানের

কোরবানির হাটে চাহিদার শীর্ষে মাঝারি গরু-মহিষ

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৭:০০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৭:০০, ২৬ মে ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
০৭:০০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৭:০০, ২৬ মে ২০২৬
ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ফেনীর কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন হাটে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে হাঁকডাক, দরদাম আর পশু কেনাবেচা।

তবে এবারের হাটে বড় আকৃতির গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরু-মহিষের চাহিদাই বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে থাকা পশুগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি।

আজ সোমবার (২৫ মে) ফেনী সদর উপজেলার সিও অফিস বাজার, ছাগলনাইয়ার চাঁদগাজী বাজার, জঙ্গলমিয়া বাজারসহ জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ পরিবার নিয়ে পশু দেখতে এসেছে, আবার কেউ পছন্দের পশু কিনে বাড়ি ফিরছে।

ক্রেতারা জানায়, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। বিশেষ করে দেশীয় জাতের মাঝারি আকারের গরুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে।

তবে বিক্রেতাদের দাবি, গো-খাদ্য, শ্রমিকের মজুরি ও পরিচর্যা ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় নেই।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার কোরবানির জন্য জেলার ছয় উপজেলায় মোট চাহিদা রয়েছে ৮২ হাজার ৫২৫টি পশু। এর বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে ৯০ হাজার ৪৫২টি পশু, যা চাহিদার তুলনায় সাত হাজার ৯২৭টি বেশি।

কোরবানির জন্য প্রস্তুত পশুর মধ্যে রয়েছে গরু ৭১ হাজার ৫৬৯টি, ছাগল ১৩ হাজার ২২৯টি, মহিষ এক হাজার ৭৩৫টি, ভেড়া তিন হাজার ৯১৯টি।

উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে ছাগলনাইয়ায়, ২৪ হাজার ৩৬০টি। এরপর সদরে ২২ হাজার ৪১৫টি, সোনাগাজীতে ১৮ হাজার ৩৭৫টি, দাগনভূঞায় আট হাজার ৮৭৫টি, পরশুরামে আট হাজার ৩৭৮টি এবং ফুলগাজীতে আট হাজার ৪৯টি পশু প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলার ছয় উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১২৯টি পশুর হাট বসেছে। এর মধ্যে ১১৪টি অস্থায়ী এবং ১৫টি স্থায়ী হাট। সবচেয়ে বেশি ৪২টি অস্থায়ী হাট বসেছে সদর ও পৌরসভা এলাকায়।

খামারিরা জানায়, ঈদ উপলক্ষে পর্যাপ্ত পশু প্রস্তুত থাকলেও সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের শঙ্কা রয়েছে। তাদের দাবি, ভারতীয় পশুর কারণে স্থানীয় বাজারে দামের ভারসাম্য নষ্ট হয় এবং খামারিরা লোকসানের মুখে পড়ে। পাশাপাশি এসব পশুর মাধ্যমে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে।

খামারিরা আরও জানায়, ফেনীর খামারগুলোতে ১০০ কেজি থেকে শুরু করে এক হাজার ২৫০ কেজি ওজনের গরু রয়েছে। লাইভ ওয়েট পদ্ধতিতে প্রতি কেজি ৫৫০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পশু।

শহরের পাঠানবাড়ি এলাকার হাসিনা অ্যাগ্রোর স্বত্বাধিকারী আরাফাত খান বলেন, ‘গত দুই বছরের বন্যার ক্ষতি কাটিয়ে এবার ভালো লাভের আশায় খামারে গরু তুলেছি। কিন্তু খাদ্য ও শ্রমিকের খরচ অনেক বেড়েছে। সেই তুলনায় সরকারি সহযোগিতা খুব একটা পাইনি।’

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, ‘ফেনীতে গবাদিপশুর খামারে নতুন উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এখানে গরু পালন লাভজনক হওয়ায় তরুণরাও আগ্রহী হচ্ছে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, জেলার পাঁচ হাজার ৪০৭টি খামারে পশু লালন পালন হয়েছে। 

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো. সাইফুল ইসলাম বলেন, পশুর হাটে জাল টাকা শনাক্তে ব্যাংকের সহযোগিতায় বিশেষ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ফেনী বিজিবি ৪-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ ও কোরবানির চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘কোনো পশুর হাট সড়ক বা মহাসড়কের ওপর বসতে দেওয়া হবে না। দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কোরবানির পশুর হাট গরু মহিষ ফেনী

সংশ্লিষ্ট সংবাদ: কোরবানির পশুর হাট

০৪ মে ২০২৬
দেশে কোরবানিযোগ্য পশু বেশি রাজশাহীতে
০৬ জুন ২০২৫
গাবতলী হাটে পশু সংকট, ক্রেতারা ছুটছেন অন্য হাটে
০৫ জুন ২০২৫
হতাশ বেপারিরা, অপেক্ষা শেষ দিনের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এআই ক্যামেরায় ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ
  2. মিরপুরে কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
  3. পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
  4. আগামী ৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব অঞ্চলে
  6. মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x