Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৬:২০, ৩০ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ৩০ মে ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৬:২০, ৩০ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ৩০ মে ২০২৬
আরও খবর
রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি করপোরেশনের ১৬ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী
অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
নতুন এক সিটি করপোরেশন ও ৫ উপজেলা গঠনের অনুমোদন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ৬ ঘণ্টায় বর্জ্যমুক্ত ময়মনসিংহ নগরী

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৬:২০, ৩০ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ৩০ মে ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৬:২০, ৩০ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ৩০ মে ২০২৬
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার পেয়ে রেকর্ড সময়ে কোরবানির বর্জ্য অপসারণ শেষে রাস্তাঘাট জীবাণুমুক্ত করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি : এনটিভি

ঈদের দিন পশুর বর্জ্য নামার পর মাত্র ছয় ঘণ্টার মধ্যে অর্থাৎ নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার আগেই সম্পূর্ণ বর্জ্যমুক্ত হয়েছে ময়মনসিংহ মহানগরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঈদ উপহারে উজ্জীবিত হয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৮০০ পরিচ্ছন্নতাকর্মী প্রশাসকের সরাসরি নেতৃত্বে মাঠে নেমে এই লক্ষ্যমাত্রা অর্জন করেন। আজ শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও নগরের কোথাও কোরবানির বর্জ্যের স্তূপ বা দুর্গন্ধ দেখা যায়নি। পরিচ্ছন্নতার এই অভাবনীয় ধারাবাহিকতায় চরম স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

এর আগে গত বুধবার (২৭ মে) পরিচ্ছন্নতা কার্যক্রমের এই বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের ঘোষণা দিয়েছিলেন মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান। ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া সেই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি প্রশাসকের।

মসিক প্রশাসক জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে কাজে উৎসাহিত করতে আলাদাভাবে পাঁচ হাজার টাকা করে ঈদ বোনাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে কর্মীরা অত্যন্ত আনন্দিত মনে শতভাগ আন্তরিকতার সঙ্গে দ্রুততম সময়ে শহর পরিষ্কার করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা তা অক্ষরে অক্ষরে পালন করেছেন।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরাও। নগরের শম্ভুগঞ্জ এলাকায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মী মো. সবুজ বলেন, ‘ঈদের দিনে সবাই যখন আনন্দ করে, আমরা তখন ময়লা টানি। এবার প্রধানমন্ত্রী আমাদের কষ্টের কথা চিন্তা করে আলাদা পাঁচ হাজার টাকা ঈদ বোনাস দেওয়ায় আমাদের কষ্ট দূর হয়ে গিয়েছিল। আমরা কলিজা দিয়ে কাজ করেছি এবং প্রশাসকের নির্দেশ মতো বিকেলের মধ্যেই শহর পরিষ্কার করে দিয়েছি।’

আরেক পরিচ্ছন্নতাকর্মী রাসেল মিয়া বলেন, বোনাসের টাকা পাওয়ায় আমাদের পরিবারেও ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছিল। আমরা প্রশাসক স্যারকে যে কথা দিয়েছিলাম দুপুরের পর বর্জ্য নামার সাথে সাথেই একযোগে লেগে পড়ব, আমরা ঠিক সেটাই করেছি। সন্ধ্যার আগেই ময়মনসিংহের রাস্তাঘাট ও ড্রেন বর্জ্যমুক্ত করতে পেরে আমাদের খুব ভালো লাগছে।

প্রশাসক মো. রুকুনোজ্জামান ঈদের আগে জানিয়েছিলেন, শহরের কোরবানির বর্জ্য সাধারণত দুপুর ২টার পর থেকে পাওয়া যায়। সেই অনুযায়ী দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ৩ ঘণ্টাকে মূল ক্র্যাশ প্রোগ্রাম হিসেবে ধরে কাজ করা হয়। ৮০০ কর্মীর সঙ্গে প্রশাসক নিজেও মাঠে থেকে তদারকি করায় নির্ধারিত সময়ের আগেই নগরের প্রধান সড়ক ও অলিগলি পরিচ্ছন্ন করা সম্ভব হয়। পাশাপাশি পশুর হাটগুলোও ঈদের দিন ফজরের নামাজের পরপরই পানির ও ময়লার গাড়ি দিয়ে পরিষ্কার করা হয়। এছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে ঘরে ঘরে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার পৌঁছে দেওয়ায় নগরবাসীও সচেতনভাবে নির্দিষ্ট স্থানে বর্জ্য রেখে করপোরেশনকে সহযোগিতা করেছেন।

আজ শনিবার সকালে সরেজমিন নগরীর ব্রীজ মোড়, গাঙ্গিনাপার, নতুন বাজার, জিলা স্কুল মোড়, কলেজ রোড, চরপাড়া, মাসকান্দা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকাসহ আরও বেশ কয়েকটি স্থানে গিয়ে কোরবানির কোনো ময়লা ও রক্তের দাগ দেখা যায়নি।

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা মোস্তাক আহমেদ জানান, বিগত বছরগুলোতে দেখা যেত ঈদের দুই-তিন দিন পরও নগরীর অলিগলিতে কোরবানির বর্জ্য পড়ে থাকত, বাতাসে ছড়াত তীব্র দুর্গন্ধ। বৃষ্টি হলে সেই রক্ত আর ময়লা পানি মাড়িয়ে আমাদের চলতে হতো। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঈদের দিন বিকেলের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার হয়ে গেছে। আজ ঈদের তৃতীয় দিনেও শান্তিপাড়া বা আশপাশের কোথাও কোনো ময়লার স্তূপ কিংবা দুর্গন্ধের বালাই নেই। মাত্র ছয় ঘণ্টার মধ্যে পুরো শহরকে বর্জ্যমুক্ত করার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

টাউন হল এলাকার বাসিন্দা জহির রায়হান বলেন, এবারের ঈদে নগর প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সিটি প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন এসব কাজ। দ্রুত বর্জ্য সরানোর কারণে এবার আমরা একটি দুর্গন্ধহীন, পরিষ্কার-পরিচ্ছন্ন ঈদ উপভোগ করতে পেরেছি।

ময়মনসিংহ সিটি করপোরেশন কোরবানির বর্জ্য অপসারণ প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

০৭ এপ্রিল ২০২৬
৪৯ হাজার লিটার জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ, ম্যানেজার আটক
২১ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ
১৯ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x