Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:২৫, ০১ জুন ২০২৬
আপডেট: ২৩:২৬, ০১ জুন ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:২৫, ০১ জুন ২০২৬
আপডেট: ২৩:২৬, ০১ জুন ২০২৬
আরও খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে বন্ধ আমদানি-রপ্তানি
বেনাপোল দিয়ে এলো ৯ হাজার কেজি কাঁচামরিচ
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের সহযোগিতার প্রশংসা বাজুসের
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সঙ্গীসহ গ্রেপ্তার
যশোরে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

১৭ বছর ধরে তালাবদ্ধ কেশবপুর পাবলিক লাইব্রেরি

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:২৫, ০১ জুন ২০২৬
আপডেট: ২৩:২৬, ০১ জুন ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
২৩:২৫, ০১ জুন ২০২৬
আপডেট: ২৩:২৬, ০১ জুন ২০২৬
যশোরের ঐতিহ্যবাহী ‘কেশবপুর পাবলিক লাইব্রেরি’। ছবি : এনটিভি

এক সময় যেখানে সকাল-সন্ধ্যা মুখর থাকত পাঠক, শিক্ষার্থী আর সংস্কৃতিপ্রেমীদের পদচারণায়; নিয়মিত ওল্টানো হতো দৈনিক পত্রিকা, সাময়িকী আর হাজারো বইয়ের পাতা—আজ সেখানে সুনসান নীরবতা। ভবনের দেয়ালে, দরজায় আর জানালায় এখন শুধুই আগাছা আর লতাপাতার ভিড়।

এটি হলো যশোরের কেশবপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ‘কেশবপুর পাবলিক লাইব্রেরি’। এটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও অযত্নে পড়ে থেকে এখন যেন এক পরিত্যক্ত ভূতের বাড়িতে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানায়, ১৯৮৩ সালে এলাকার বিশিষ্ট সাহিত্যিক বিমল দে, জহুরুল হক, এরশাদ আলী, মনি মোহর ধর ও আব্দুল করিমের যৌথ উদ্যোগে এবং ব্র্যাকের ‘কমিউনিটি সেফটি প্রকল্পে’র সহযোগিতায় এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়।

এরপর উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এবং যশোর জেলা পরিষদের অর্থায়নে লাইব্রেরিটির জন্য একটি দৃষ্টিনন্দন একতলা ভবন নির্মাণ করা হয়েছিল।

লাইব্রেরিটির বর্তমান এই পরিণতির পেছনে রয়েছে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা এবং সঠিক নেতৃত্বের অভাব। সর্বশেষ ১৯৯৬ সালের নির্বাচনে সাংবাদিক মোতাহার হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০০৫ সালে তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। দুর্ভাগ্যজনকভাবে এরপর আর কোনো কমিটি হয়নি।

২০১৭ সালে লাইব্রেরিটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক প্রভাব এবং পছন্দের ব্যক্তিদের দিয়ে এটি পরিচালনার চেষ্টা করায় সাধারণ মানুষ ও প্রকৃত পাঠকরা এই প্রতিষ্ঠান থেকে বিমুখ হয়েছেন।

লাইব্রেরিতে গিয়ে দেখা যায় ফটকে ঝুলছে মরচেধরা তালা। ভবনের চারপাশ ও ছাদ লতাগুল্মে আচ্ছাদিত। জানালা ও দরজার কাঠ নষ্ট হওয়ার উপক্রম। 

সাংবাদিক মোতাহার হোসাইন বলেন, মূলত আমলাতান্ত্রিক জটিলতার কারণেই কেশবপুরের এই ঐতিহ্যবাহী লাইব্রেরিটি আজ বিলুপ্তির পথে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সব জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে তার পূর্বরূপে ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, লাইব্রেরিটি এই অঞ্চলের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জ্ঞানচর্চার কেন্দ্র। দীর্ঘদিন এটি বন্ধ থাকায় স্থানীয় শিক্ষার্থী ও বইপ্রেমীদের যে ক্ষতি হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত আছি। অতীতে কিছু অভ্যন্তরীণ জটিলতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।

ইউএনও আরও বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সুধীজন, সাংবাদিক, সাহিত্যিক ও সব শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে একটি সর্বজনগ্রাহ্য ও কার্যকর কমিটি গঠনের উদ্যোগ নেব। ভবনটি পরিষ্কার ও সংস্কারকাজ এবং নতুন বই সংগ্রহের মাধ্যমে লাইব্রেরিটিকে আধুনিক রূপ দিয়ে আবারও পাঠকদের জন্য উন্মুক্ত করার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

যশোর তালাবদ্ধ পাবলিক লাইব্রেরি কেশবপুর
২১ জুলাই ২০২৫
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল রেলপথে কমেছে আমদানি 
২১ জুলাই ২০২৫
শার্শার দুই বিলে জলাবদ্ধতা, পানির নিচে ৫০০ একর জমি
২০ জুলাই ২০২৫
১১ মাস ধরে বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বৈঠক 
১৪ জুলাই ২০২৫
শাসন করায় শিক্ষকের মাথা ফাটালেন ছাত্রের বাবা!
১৩ জুলাই ২০২৫
বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা
১২ জুলাই ২০২৫
ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর সাতদিন পর দেশে এলো প্রবাসীর মরদেহ
১১ জুলাই ২০২৫
মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন লিতুন জিরা
০৮ জুলাই ২০২৫
শার্শায় দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৬ জুলাই ২০২৫
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
০৫ জুলাই ২০২৫
সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ২  
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়ায় বাসচাপায় নিহত ৭, মহাসড়ক অবরোধ
  2. ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
  3. ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
  4. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ‘বাংলাদেশের জনগণের অনুভূতির বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে’
  6. বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x