আত্মপক্ষ সমর্থনে আদালতে যা বললেন সোহেলের স্ত্রী স্বপ্না
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পরে হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মূল অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন।
আজ বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে স্বপ্না এই কথা বলেন।
স্বপ্না আদালতে বলেন, আমি কিছু করিনি।
এ সময় আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, দরজা কেন খুলেননি। এর কোনো ব্যাখ্যা দিতে চান কিনা। এ সময় তাকে সতর্ক করে আদালত বলেন, ‘আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি তার হবে একই শাস্তি আপনারও হবে।’ এরপর স্বপ্না আবারও বলেন, ‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি।’
এর আগে সোহেল আদালতে বলেন, ‘আমি নির্দোষ, খালাস চাই। আমার একটা ছাওয়াল আছে আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে ছিল ডলার। ওকে কেউ দেখে নাই স্যার। ওরে ধরেন স্যার। আমার পাপের শাস্তি আমারে দেন। আরেকটা কথা আমার বউ নির্দোষ।’ এ সময় বিচারক বলেন, ‘আপনারটা বলেন।’ এরপর সোহেল নিজেকে নির্দোষ দাবি করেন।

আদালত প্রতিবেদক