Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ১৫ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ১৫ জুন ২০২৬
আরও খবর
এনটিভিতে সংবাদ প্রচারের পর কাঁটাযুক্ত বেড়া অপসারণ
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মেতে উঠল চাঁদপুর
নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
গত দুই দশক সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক দলীয়করণের শিকার হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বরিশালে এক গাছেই ফলছে ১০ জাতের আম

পরিত্যক্ত ইটভাটা এখন ‘ফ্রুটস ভ্যালি’, আছে ৭৫ জাতের বিদেশি আম

শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ১৫ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১০:৩৭, ১৫ জুন ২০২৬
নিজের আম বাগানে উদ্যোক্তা মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : এনটিভি

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে একসময়ের পরিত্যক্ত ও অনাবাদি একটি ইটভাটা এখন সবুজের সমারোহ। সিনিয়র সাংবাদিক ও উদ্যোক্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা ‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’ খামারে এখন ঝুলছে ৭৫ জাতের বিদেশি ও উচ্চমূল্যের আম। আধুনিক এই ফলবাগানটি ইতোমধ্যে কৃষিপ্রেমী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

খামারটিতে প্রবেশ করলেই দেখা যায় সারিবদ্ধ তিন শতাধিক আমগাছ, যেখানে থোকায় থোকায় ঝুলছে হরেক রঙের ও আকৃতির আম। পোকামাকড় থেকে রক্ষা করতে এবং বিষমুক্ত ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে প্রতিটি ফলে বিশেষ পদ্ধতিতে ‘ফ্রুট ব্যাগিং’ ও প্লাস্টিক আবরণ ব্যবহার করা হয়েছে।

উদ্যোক্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বিশ্বের সবচেয়ে দামি ৩০টি জাতসহ মোট ৭৫ জাতের বিদেশি আমের চাষ হচ্ছে এখানে। তার সংগ্রহে রয়েছে- মিয়াজাকি, রেড আইভরি, ভ্যালেন্সিয়া প্রাইড, লেমন জেস্ট, বেইলি মার্বেল, কিং অব চাকাপাত, আতাউলফো, আলফানসো, সূর্যডিম, পালমার, মহাচানক এবং ব্রুনাই কিং-এর মতো বিশ্বখ্যাত সব জাত। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এসব আম সংগ্রহ শুরু হবে।

হেলাল উদ্দিন বলেন, গত বছর ৫৭ জাতের আম বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা আয় হয়েছিল। এ বছর ফলন কিছুটা কম হলেও জাতের সংখ্যা বেড়েছে। এবারও ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের আশা করছি। পরিত্যক্ত একটি ইটভাটাকে আধুনিক কৃষিখামারে রূপান্তর করা ছিল আমার বড় চ্যালেঞ্জ।

বাগানটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। টিকিট কেটে প্রবেশ করা দর্শনার্থীরা কেবল বৈচিত্র্যময় আমের বাগানই দেখছেন না, সুযোগ পাচ্ছেন বিভিন্ন জাতের আম চেখে দেখারও। জাহিদুল ইসলাম ও মো. সবুজ নামের দুই দর্শনার্থী বলেন, একসাথে এত জাতের আম আগে কখনও দেখিনি। এমন উদ্যোগ আমাদের মতো তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলছে।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশে বিদেশি জাতের আম চাষে স্বাদ ও মিষ্টতার কিছু তারতম্য হতে পারে। তবে সঠিক পরিকল্পনা ও সুষম সার প্রয়োগের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য সম্ভব। আমরা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।

আম চাঁদপুর
১৫ মে ২০২৬
রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে গুটি আম সংগ্রহ শুরু
১০ মে ২০২৬
নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে
১০ মে ২০২৬
রাজশাহীর আম পাড়া শুরু হচ্ছে ১৫ মে
২৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা রাসায়নিক মিশ্রিত আম জব্দ ও ধ্বংস
২২ ফেব্রুয়ারি ২০২৬
মুকুলে ছেয়ে গেছে আমের রাজধানী, বাম্পার ফলনের আশা
২৫ জুন ২০২৫
আমের ভরা মৌসুমেও হাসি নেই চাঁপাইনবাবগঞ্জের চাষিদের মুখে
১১ জুন ২০২৫
ঈদে আম ব্যবসায়ীদের মাথায় হাত!
২১ মে ২০২৫
চীনে আম রপ্তানি শুরু ২৮ মে
১২ মে ২০২৫
২২ মে থেকে বাজারে আসবে নওগাঁর আম
০৫ মে ২০২৫
আজ থেকে বাজারে সাতক্ষীরার আম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
  2. ফরিদপুরে ডিবির ওসি আলমগীর প্রত্যাহার
  3. যে কারণে পদত্যাগ করলেন ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
  4. রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  5. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x