Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৭:৫৫, ১৭ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৭:৫৫, ১৭ জুন ২০২৬
আরও খবর
কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর থানায় স্বামীর আত্মসমর্পণ
কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, চালু হচ্ছে বিশেষ লাইসেন্স প্লেট
গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি
ইউপি নির্বাচন ঘিরে আ.লীগ নেতার প্রচারণা, এলাকাজুড়ে ক্ষোভ
বন্যার পানিতে প্লাবিত আদালত, বিচারিক কার্যক্রম বন্ধ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান কারাগারে

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৭:৫৫, ১৭ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৭:৫৫, ১৭ জুন ২০২৬
শিবির নেতা জিসান। ছবি : এনটিভি

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় অভিযুক্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কড়া নিরাপত্তার মধ্যে তাকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ-এর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে হাজির করার সময় জিসানের মাথায় হেলমেট এবং পরনে পুলিশি নিরাপত্তা ভেস্ট ছিল।

জিসানের আইনজীবী মনির হোসেন সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কারা হাসপাতালে রাখার আবেদন করা হয়েছে। তবে শুনানি শেষে তাকে দ্রুত কারাগারে পাঠানো হয়।

এর আগে কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধারের দাবি করে তার পরিবার। পরে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

জিসানকে উদ্ধারের খবর পাওয়ার পর শুক্রবার রাতে এক নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় জিসানসহ চারজনকে আসামি করা হয়। অভিযোগে ওই নারীকে একাধিকবার ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য তিন আসামি হলেন—সেকান্দর আলী (২৪), গোলাম রাব্বী (২৬) ও সজীব হাসান (২১)। তাদের সবার বাড়ি দাউদকান্দি উপজেলায়। গত শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে জিসান অসুস্থতার কথা জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এতদিন আদালতে হাজির করা হয়নি।

এ ঘটনায় শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ১১ জুন রাতে জিসানের নিখোঁজ হওয়ার বিষয়ে তার চাচাতো ভাই অ্যাডভোকেট রাসেল আহম্মেদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক ২৫ বছর বয়সী বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের দাবি, ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান তাকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান ১২ জুন বিয়ের আশ্বাস দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতে আত্মগোপনে চলে যান। নিখোঁজের অনুসন্ধান চলাকালে গত শুক্রবার রাতে তাকে লাকসাম এলাকা থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির নেতা জিসান জিসান আহমেদ কুমিল্লা আদালত গুম
২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ঘটনায় লিখিত অভিযোগ জানাল শিবির
২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের
১১ এপ্রিল ২০২৬
বাতিল শক্তি কামারুজ্জামানের প্রভাব ও গ্রহণযোগ্যতা সহ্য করতে পারেনি : শিবির সভাপতি
২৭ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা, ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
২৭ জানুয়ারি ২০২৬
দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ শিবিরের
২০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন নিয়ে শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠন
১২ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির
০৫ জানুয়ারি ২০২৬
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন
১৭ নভেম্বর ২০২৫
হাসিনার মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত : ছাত্র শিবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের ১২ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  2. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে, পানি ঢুকছে নিচু এলাকায়
  3. যমুনার তীরে নতুন ২ নদী বন্দর ঘোষণা করল সরকার
  4. শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ
  5. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. নৌকা ও ভেলায় করে সাজেক ছাড়লেন দেড় শতাধিক পর্যটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x