Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০৭:৪৫, ২০ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০৭:৪৫, ২০ জুন ২০২৬
আরও খবর
শিবচরে ট্রেনের ধাক্কায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নানা বাড়িতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু
সেচ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০৭:৪৫, ২০ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১৯ জুন ২০২৬
আপডেট: ০৭:৪৫, ২০ জুন ২০২৬
কবি আল মুজাহিদী। ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক, সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কাল শনিবার বায়তুল মোকাররম মসজিদে বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম। কবি আল মুজাহিদী এ সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ছিলেন। এর আগে বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ড. মনোয়ারুল ইসলাম কবির ছেলে শাবিব আল মুজাহিদীর উদ্বৃতি দিয়ে জানান, গত বুধবার অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রক্তে সংক্রমণ, কিডনি ও হৃদ্যন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। সর্বশেষ শুক্রবার দুপুরে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

কবির মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী জানান, তাঁর বাবা প্রায় দুই বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর হার্টে দুবার রিং পরানো হয়েছিল। গত বছর জুলাই মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। এরপর তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়। গত ২৩ এপ্রিল তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার কিছুটা  উন্নতি হলে ২৬ মে হাসপাতাল থেকে উত্তরার ১০ সেক্টরের নিজ বাসভবনে আনা হয়। পরে আবার অসুস্থ হলে ৪ জুন তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক জানিয়েছিলেন তাঁর কিডনি, হৃদন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা কমে গেছে। এ অবস্থার আরও অবনতি হলে গত ১৫ জুন তাঁকে পুনরায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। বেলা ১টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। তাঁর বাবা আবদুল হালিম জামালী ছিলেন নাট্যকার ও সংগঠক এবং মা সাখিনা খান ছিলেন গীতিকার ও সমাজকর্মী। আল মুজাহিদী ছিলেন একধারে কবি, গবেষক ও সম্পাদক ছিলেন। গত শতকের ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত ছিলেন তিনি । 

টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং বাংলা ভাষা ও সাহিত্যে পৃথকভাবে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত আল মুজাহিদী আধুনিক কাব্যধারার সঙ্গে লোকায়ত গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন। মৃত্তিকা, প্রকৃতি, প্রেম, জাতীয় চেতনা এবং আত্মদর্শন তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ ছিল।

দীর্ঘ সাহিত্যজীবনে আল মুজাহিদী কবিতা, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ এবং অনুবাদ সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘মৃত্তিকা অতিমৃত্তিকা’, ‘সমুদ্র মেখলা’, ‘কালের বন্দিশে’, ‘কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি’, ‘প্রাচ্য পৃথিবী’ এবং ‘সন্ধ্যার বৃষ্টি’।

উপন্যাস, গল্প, প্রবন্ধ ও শিশু-কিশোর সাহিত্যেও তিনি সমান স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি কাইফি আজমি, আহমদ ফরাজ, হাইনরিশ হাইনে প্রমুখ কবির রচনার অনুবাদও করেছেন।

পেশাগত জীবনে তিনি তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তাঁর সম্পাদনায় প্রকাশিত হতো সাহিত্যপত্র ‘নতুন এক মাত্রা’।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৩ সালে তাঁকে একুশে পদক প্রদান করে। এ ছাড়া তিনি জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার এবং জয়বাংলা সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল মুজাহিদী মৃত্যু শোক দেশীয় সাংস্কৃতিক সংসদ
সর্বাধিক পঠিত
  1. গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
  2. দুপক্ষের সংঘর্ষে নিহত ১, তিন বাড়িতে অগ্নিসংযোগ
  3. চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ নার্সিং শিক্ষার্থী গ্রেপ্তার
  4. আগামী ৫ দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  6. ৮ অঞ্চলে সকালের মধ্যে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x