Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১০:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১০:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গোপালগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক
আইফোন নাকি অন্য শত্রুতা? অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক আটক
বহুতল ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু
ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, বিছানায় স্ত্রী-সন্তানের রক্তাক্ত লাশ

খুঁটির সঙ্গে বেঁধে কাঁধ-পিঠে ইট তুলে যুবককে নির্যাতন, অতঃপর…

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১০:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১০:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের মহেশখালীতে মঙ্গলবার সকাল ৮টার দিকে ফয়সাল নামে এক যুবককে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তার কাঁধ ও পিঠের ওপর ইট রাখা হয়। ছবি : এনটিভি

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, একই এলাকার কেফায়ত উল্লাহ ও তার পরিবারের সদস্যরা চোর সন্দেহে ফয়সালকে আটক করেন। পরে কেফায়ত উল্লাহসহ ১০ থেকে ১৫ জন তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ফয়সালকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর তার কাঁধ ও পিঠের ওপর প্রায় ২০টি ইট রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একদল কিশোরকে ফয়সালকে মারধর করতে দেখা গেছে। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় গুরুতর আহত ফয়সালকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সুলতান বলেন, স্টিলের আলমারি, ওয়ারড্রোব ও কেবিনেট তৈরির কাজ হয়- এমন একটি ভবনে চুরি করতে ঢোকার সন্দেহে ফয়সালকে আটক করা হয়েছিল। পরে ফয়সালকে মারধর করে বেঁধে রাখা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুবই অন্যায় কাজ হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির এক যুবককে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ স্থানীয়ভাবে ফয়সালের চুরি করার অভ্যাস রয়েছে- এমন তথ্যও পেয়েছে বলে জানান ওসি।

নিহত ফয়সালের বাবা বাদশা মিয়া বলেন, মঙ্গলবার ফজরের পর ঘুম থেকে উঠে আমি ছেলেকে মারধর করে হাসপাতালে নেওয়ার খবর পাই। মানুষ এসে বলে, তোমার ছেলেকে মেরে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে গিয়ে দেখি ছেলে মৃত।

বাদশা মিয়ার দাবি, ফয়সাল তার সঙ্গে সড়কের শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগও অস্বীকার করেন। তিনি বলেন, ফয়সাল চুরি করলে তার কাছে চুরি করা মালামাল থাকার কথা। কিন্তু তার ছেলের কাছ থেকে কোনো মালামাল পাওয়া যায়নি।

ওসি মোহাম্মদ আব্দুস সুলতান আরও বলেন, ফয়সালের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি। তবে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ওসি বলেন, ফয়সাল সত্যিই চুরি করতে গিয়েছিলেন কি না, তাকে কারা আটক করেছিলেন, কতজন তাকে মারধর করেছেন এবং নির্যাতনের কারণে কীভাবে তার মৃত্যু হয়েছে- এসব বিষয় এখনও তদন্তাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

কক্সবাজার যুবক বৈদ্যুতিক খুঁটি বেঁধে নির্যাতন মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: কক্সবাজার

০৫ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক
০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের
২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা : পুলিশ
  2. কুষ্টিয়ায় মুরগির মাংস খেয়ে অচেতন, ১০ পুলিশ সদস্য হাসপাতালে
  3. ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!
  4. অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  5. দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, রয়েছে ভারি বর্ষণের শঙ্কাও
  6. বাসার কাছেই চিরনিদ্রায় অপ্রতিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x