Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর-ভোলাহাট)
০০:১০, ২০ জুন ২০২৬
আপডেট: ০০:১৩, ২০ জুন ২০২৬
শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর-ভোলাহাট)
০০:১০, ২০ জুন ২০২৬
আপডেট: ০০:১৩, ২০ জুন ২০২৬
আরও খবর
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৩২, সংকটে শান্তি আলোচনা
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭
শূন্যরেখা থেকে ২০ জনকে সরিয়ে নিল বিএসএফ
বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা
পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪

দুপক্ষের সংঘর্ষে নিহত ১, তিন বাড়িতে অগ্নিসংযোগ

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর-ভোলাহাট)
০০:১০, ২০ জুন ২০২৬
আপডেট: ০০:১৩, ২০ জুন ২০২৬
শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর-ভোলাহাট)
০০:১০, ২০ জুন ২০২৬
আপডেট: ০০:১৩, ২০ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসাদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন এবং তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম বটতলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গত রমজান মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এক পক্ষের দাবি ছিল সেটি একটি মোটরসাইকেল দুর্ঘটনা, তবে অন্য পক্ষ এটিকে পরিকল্পিত হত্যা চেষ্টা বলে দাবি করে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা চলায় এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিপক্ষ আসাদুল ও তার ভাইদের বাড়িতে আকস্মিক হামলা চালায় এবং তিনটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াজিদ ফরহাদ বলেন, আহত ১২ জনের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত আসাদুল ইসলামকে রাজশাহী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সংঘর্ষ নিহত অগ্নিসংযোগ

সংশ্লিষ্ট সংবাদ: চাঁপাইনবাবগঞ্জ

০৮ জুন ২০২৬
চাঙা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজার
০৬ জুন ২০২৬
পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি
০৪ জুন ২০২৬
সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ২৮ জন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আট গরু নিয়ে চেক প্রদান, প্রতারণার মামলায় মামুন গ্রেপ্তার
  2. সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের দাফন সম্পন্ন
  3. রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
  4. দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, খাদ্য খরচ কমবে ১০ শতাংশ
  5. রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মামুনুল হক
  6. শিবচরে ট্রেনের ধাক্কায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x