Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
কাঞ্চনজঙ্ঘার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
জুলাইতে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত : বিআরটিএ
সৌদি আরবে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৬ আগস্ট ২০২৬
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পূর্বে মেজোকেরেস্টেজের কাছে মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে পোলিশ পর্যটকবাহী একটি বাস। এএফপির ছবিতে দুর্ঘটনাস্থলটি দেখা যাচ্ছে।

হাঙ্গেরির একটি মহাসড়কে রোববার (১৬ আগস্ট) ভোররাতে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গেলে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, সার্বিয়া থেকে পোল্যান্ডগামী কোচটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পূর্বে মেজোকেরেস্টেজের কাছে এম-৩ মহাসড়কে স্থানীয় সময় রাত ১টায় দুর্ঘটনার কবলে পড়ে।

হাঙ্গেরির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, ৫৭ জন যাত্রী ও দুজন চালক নিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে একটি খাদে পড়ে এবং একপাশে উল্টে যায়।

সংস্থাটি জানায়, ঘটনাস্থলেই ১১ জনকে মৃত ঘোষণা করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স সেবা সংস্থা জানায়, আরও ৩৭ জন সামান্য আহত হয়েছেন।

বাসের ভেতরে আটকে পড়ায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের অনেক আহত লোককে জানালা দিয়ে টেনে বের করতে হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, শেষ পর্যন্ত দুটি ক্রেন দিয়ে বাসটিকে খাদ থেকে তোলা হয়।

২০০৩ সালে সিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসকে ধাক্কা দেওয়ার পর এটিই হাঙ্গেরির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছিল। এর আগে ২০০২ সালে পশ্চিমাঞ্চলীয় শহর বাল্যাটনসেন্টগিয়র্গির কাছে পোলিশ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ১৯ জন নিহত হয়েছিল।

হাঙ্গেরি প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক এই দুর্ঘটনার মৃতের সংখ্যা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সকল মানুষকে ধন্যবাদ জানাই।’

এদিকে, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি এক্স-এ একটি পোস্টে এটিকে পোলিশ পর্যটকদের সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও যোগ করেন, ‘কনস্যুলার সার্ভিস সক্রিয় রয়েছে। আমরা হাঙ্গেরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও ওই দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাঙ্গেরি পর্যটক বাস দুর্ঘটনা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: হাঙ্গেরি

০২ আগস্ট ২০২৬
হাঙ্গেরিতে তাপপ্রবাহের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা
১১ মে ২০২৬
ক্ষমা চাইলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল স্লোভাকিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি আরবে সাড়ে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
  2. বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা
  3. মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  4. মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ধরা খেলেন সিআইএসএফ সদস্য
  5. রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৬
  6. বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে আচমকা গুলি, আহত ২ নিরাপত্তাকর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x