Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ২০ জুন ২০২৬
আরও খবর
গণমাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে চারটি সমঝোতা স্বাক্ষর
এনটিভিতে সংবাদ প্রচারের পর কাঁটাযুক্ত বেড়া অপসারণ
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯ : তথ্যমন্ত্রী
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম

এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ২০ জুন ২০২৬

দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অন্যতম সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) সফলভাবে তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএফের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে ডিজিটাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ, নতুন উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে ডিএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।’

দেলোয়ার হোসেন আরও বলেন, ‘দেশের গণমাধ্যম খাতে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় ডিএমএফ। গণমাধ্যমের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।’

ডিজিটাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট জানান, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের এই যুগে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী এক বছরের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ৫০০ দক্ষ গণমাধ্যমকর্মী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে ডিএমএফ।

সভায় আরও ঘোষণা করা হয়, ‘ডিজিটাল মিডিয়া ফোরাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এ পুরস্কারের আবেদন প্রক্রিয়া ও জুরি বোর্ডের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ডিএমএফের উপদেষ্টা এবং স্টার নিউজের ওয়েব ও ডিজিটাল মিডিয়া লিড মইন উদ্দিন বকুল বলেন, ‘ডিজিটাল গণমাধ্যমে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের পেশাগত উন্নয়নে ডিএমএফ গত তিন বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনবল তৈরি একটি বড় চ্যালেঞ্জ। ডিএমএফ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।’

নুরুল ইসলাম আরও বলেন, ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ এবং আধুনিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর গণমাধ্যমের উন্নয়নে কাজ করবে ডিএমএফ।’

২০২৩ সালের ১৭ জুন একঝাঁক উদ্যমী, মেধাবী ও স্বপ্নবান ডিজিটাল গণমাধ্যমকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

গণমাধ্যম ডিজিটাল মিডিয়া ফোরাম ডিএমএফ
৩০ এপ্রিল ২০২৫
সাংবাদিকদের দায়িত্ব ও নৈতিকতাবিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য উপদেষ্টা
০৬ ফেব্রুয়ারি ২০২৫
গণমাধ্যমের ওপর আস্থা হারায়নি মানুষ : জরিপ
১৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাক্ট চেকিং, অগ্রগতি কতখানি?
২৩ ডিসেম্বর ২০২৪
স্বাধীন সাংবাদিকতায় বাধা ৩২ আইন : কামাল আহমেদ
১৮ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের সুপারিশ
২৩ সেপ্টেম্বর ২০২৪
‘গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে গেলে বিপর্যয় নেমে আসবে’
০৩ মে ২০২৪
সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষে নেপাল
০৩ মে ২০২৪
সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও পেছাল বাংলাদেশ
০২ মে ২০২৪
দেশের গণমাধ্যমে ভুয়া খবরের সংখ্যা বেড়েছে
০৮ মার্চ ২০২৪
ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ঢাকা জেলা প্রশাসক
  2. বুধবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
  3. প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
  4. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  6. সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাঁধা নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x