Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. কবির হোসেন, রাজবাড়ী
১০:২০, ২১ জুন ২০২৬
আপডেট: ১০:২২, ২১ জুন ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১০:২০, ২১ জুন ২০২৬
আপডেট: ১০:২২, ২১ জুন ২০২৬
আরও খবর
রাজবাড়ীর বিটুমিন কারখানার দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
স্বাক্ষর জাল করে স্কুল পালানো ৪ ছাত্রকে ২০০ গাছের চারা রোপণের শর্তে ক্ষমা
রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু
রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে মব সৃষ্টি করে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

মো. কবির হোসেন, রাজবাড়ী
১০:২০, ২১ জুন ২০২৬
আপডেট: ১০:২২, ২১ জুন ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১০:২০, ২১ জুন ২০২৬
আপডেট: ১০:২২, ২১ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে প্রশাসনের ওপর হামলা ও হ্যান্ডকাপ পরানো এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতদিয়া এশিয়া বোর্ডিং ও পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আশীষ চন্দ্র শীল (২৬) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর এলাকার মৃত আনন্দ চন্দ্র শীলের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এদিকে, পোড়াভিটা এলাকার ফয়সাল (২৪) নামে আরেক ব্যক্তিকে মাদক ও নগদ টাকাসহ আটক করা হয় বলে দাবি প্রশাসনের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, আটক ফয়সালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা হ্যান্ডকাপ পরানোর পর স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন।

মুনতাসীর হাসান খান বলেন, “পোড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়েছিল। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। অপরজনকে আটক করার পর স্থানীয় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।”

মুনতাসীর হাসান খান আরও বলেন, “পোড়াভিটার মাদকের সম্রাজ্ঞী হিসেবে পরিচিত লাইলীর বাড়িতে অভিযানের সময় তার স্বামী পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করতে গেলে লাইলীর লোকজন মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেয়।”

ঘটনার পর গোয়ালন্দ ঘাট থানাকে অবহিত করা হয় বলেও জানান তিনি। তবে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।”

অন্যদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ বলেন, “আজকের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের কোনো সদস্য আহত হননি এবং আমাদের হ্যান্ডকাপও আমাদের কাছেই রয়েছে।”

মাদকবিরোধী অভিযান আসামি ছিনতাই হ্যান্ডকাপ রাজবাড়ী
২৮ জুন ২০২৪
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২১
২৪ জুন ২০২৪
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫ 
২৩ জুন ২০২৪
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
২৩ জুন ২০২৪
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
২১ জুন ২০২৪
ডিএমপির মাদকবিরোধী অভিযানে দুজন গ্রেপ্তার
১১ জুন ২০২৪
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৩৮
০৬ জুন ২০২৪
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২২
০৫ জুন ২০২৪
পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২
০৪ জুন ২০২৪
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১
০৩ জুন ২০২৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে
  3. ‘গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে’
  4. পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
  5. স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  6. দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x