Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:৫০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫৫, ২৪ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:৫০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫৫, ২৪ জুন ২০২৬
আরও খবর
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির সভা
কলেজছাত্রীকে ব্যাড টাচ, যুবক গ্রেপ্তার
রোগীদের জন্য রান্না করা খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী
সাবেক কৃষকদল নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত
মজুত থাকলেও রোগীকে দেওয়া হয়নি স্যালাইন, কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:৫০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫৫, ২৪ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:৫০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৯:৫৫, ২৪ জুন ২০২৬
বুধবার ভোরে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে বিএসএফ। ছবি : এনটিভি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।

বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি  দিয়ে ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জন নারী-পুরুষ-শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্ঠা করে। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। 

সংবাদ পাওয়ার পর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ ব্যক্তি ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। ওই ৯ জনসহ অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

পুশইন নওগাঁ সীমান্ত এলাকা বিজিবি
০৬ জুন ২০২৬
বিজিবি-গ্রামবাসীদের প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ
০৪ জুন ২০২৬
২৪ ঘণ্টায় বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি
০৪ জুন ২০২৬
পুশইন প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার
২৭ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
১৩ আগস্ট ২০২৫
আরও ৪৫ জনকে পুশইন ও ২৭ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ
২৪ জুলাই ২০২৫
ভারত মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশইন করছে : এইচআরডব্লিউ
১১ জুলাই ২০২৫
শেরপুরে ১০ জনকে পুশইন করল বিএসএফ
১০ জুলাই ২০২৫
পুশইন-পুশব্যাক প্রতিনিয়তই হচ্ছে : বিজিবি মহাপরিচালক
১০ জুন ২০২৫
দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন বিএসএফের
০৫ জুন ২০২৫
খাগড়াছড়ি সীমান্তে পুশইন ও পাচার রোধে কঠোর ব্যবস্থা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় পড়া চলছে
  2. নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং
  3. কুরিয়ার অফিসে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, ম্যানেজার আটক
  4. রাজধানীসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  5. শিল্পকলায় নজরুল সংগীতের শাস্ত্রীয় সুধা : উদযাপিত হলো ‘বেণুকা’
  6. ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের’ চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x