Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
২২:৪০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২২:৪৫, ২৪ জুন ২০২৬
আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
২২:৪০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২২:৪৫, ২৪ জুন ২০২৬
আরও খবর
হাতিয়ায় ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে বিপর্যস্ত উপকূলীয় এলাকা
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর তরুণ
দুই হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ, জরিমানা ৬০ হাজার
চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি আটক
মেঘনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

টিকটকে কিশোর গ্যাংয়ের স্কুলছাত্রকে মারধরের ভিডিও

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
২২:৪০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২২:৪৫, ২৪ জুন ২০২৬
আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
২২:৪০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২২:৪৫, ২৪ জুন ২০২৬
নোয়াখালীর সেনবাগের উত্তর গোরকাটা এলাকায় একটি কালভার্টের ওপর স্কুলছাত্রকে প্রকাশ্যে মারধর। ছবি : ভিডিও থেকে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক স্কুলছাত্রকে প্রকাশ্যে মারধর করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। ভিডিওটি আজ বুধবার (২৪ জুন) স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা এলাকার কাশেম খালাসি বাড়ি সংলগ্ন একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।

মারধরের শিকার স্কুলছাত্র মাশরাফি ইব্রাহীম (১৬) উত্তর গোরকাটা এলাকার সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে। সে স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী মাশরাফি ইব্রাহীম জানায়, গত সোমবার সন্ধ্যায় সেনবাগ বাজারে প্রাইভেট কোচিং শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে কয়েকজন কিশোর তার পথরোধ করে। এ সময় তারা তার কাছে সিগারেট ও টাকা দাবি করে। সে তাদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহির সঙ্গে তার বিরোধ রয়েছে বলে অভিযোগ তুলে তাকে মারধর শুরু করে।

মাশরাফির ভাষ্য, হামলাকারীরা তাকে কালভার্টের ওপর আটকে রেখে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাদের মধ্যে কয়েকজন মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। যা দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর মাশরাফি বিষয়টি নিয়ে রাহির সঙ্গে যোগাযোগ করলে রাহি তাকে জানায়, মারধরের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সে এ বিষয়ে কিছুই জানে না।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সহিংসতার ভিডিও প্রচার কিশোরদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকি হয়ে উঠছে।

এ বিষয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, ‘ভিডিওটি এখনও আমাদের নজরে আসেনি। ভুক্তভোগী পরিবার থেকেও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নোয়াখালী স্কুলছাত্র মারধর টিকটক কিশোর গ্যাং

সংশ্লিষ্ট সংবাদ: নোয়াখালী

০৯ জুলাই ২০২৬
হাতিয়ায় ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে বিপর্যস্ত উপকূলীয় এলাকা
০৮ জুলাই ২০২৬
দুই হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ, জরিমানা ৬০ হাজার
০৭ জুলাই ২০২৬
চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের ১২ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  2. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে, পানি ঢুকছে নিচু এলাকায়
  3. যমুনার তীরে নতুন ২ নদী বন্দর ঘোষণা করল সরকার
  4. শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ
  5. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. নৌকা ও ভেলায় করে সাজেক ছাড়লেন দেড় শতাধিক পর্যটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x