এনটিভির জন্মদিনে রাজনীতিবিদদের প্রাণঢালা শুভেচ্ছা
‘সময়ের সাথে আগামীর পথে’স্লোগানকে সঙ্গী করে সাফল্যের ২৪ বছরে পদার্পণ করেছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
দীর্ঘ এই পথচলায় এনটিভির অবিচ্ছেদ্য অংশ দেশের রাজনৈতিক অঙ্গনের মানুষেরা। এনটিভির জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন চ্যানেলটির দীর্ঘ যাত্রার সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদরা।
এনটিভির সংবাদ পরিবেশনা অত্যন্ত বস্তুনিষ্ঠ : মির্জা ফখরুল
এনটিভি ও এনটিভির অগণিত দর্শকের প্রতি শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনটিভি বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে একটি অত্যন্ত পরিচিত নাম। এনটিভির সংবাদ পরিবেশনা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং বিনোদনমূলক অনুষ্ঠানগুলো জনগণের কাছে অত্যন্ত প্রিয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির কর্মকর্তা, কলাকুশলী এবং যারা এনটিভির সঙ্গে কাজ করছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে এনটিভির অগণিত দর্শকের প্রতিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এনটিভি সফল হোক—এটাইআমরাকামনাকরি।
দীর্ঘ পথচলায় এনটিভির সফলতার পরিচয় দিয়েছে : গোলাম পরওয়ার
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির জন্য শুভকামনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২৪ বছরে পদার্পণের এই শুভলগ্নে, সত্য ও ন্যায়ের সাথে সবসময় থাকার যে অঙ্গীকার এনটিভির, সেই অঙ্গীকারে তাদের সামনের পথচলা আরও সফল হোক, সেই কামনা করি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এনটিভির জন্য শুভকামনা। দীর্ঘ ২৩ বছরের পথচলায় তারা সফলতার পরিচয় দিয়েছে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে এনটিভি, প্রত্যাশা আমির খসরু মাহমুদ চৌধুরীর
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২৩ বছর পেরিয়ে এনটিভি ২৪ বছরে পদার্পণ করেছে। তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘ পথ অতিক্রম করে এনটিভি আজ তার নিজের জায়গা অর্জন করে নিয়েছে। মিডিয়াতে ২৪ বছর দীর্ঘ সময়। বিভিন্ন ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বাংলাদেশে বহুদিন পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে। আমি মনে করি, ওই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার জন্য এনটিভি সঠিক ভূমিকা রাখবে। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ—এটামাথায়রেখেএনটিভিআগামীদিনেরকার্যক্রমপরিচালনাকরবে, সেটা আমি বিশ্বাস করি।
এনটিভি দেশের দুর্দিনে সচেষ্ট ছিল : এহছানুল হক মিলন
জন্মদিনে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২৪ বছরে পদার্পণ করেছে এনটিভি। আমার বিশ্বাস, এনটিভি যেভাবে ধারাবাহিকভাবে এ দেশের দুর্দিনে সচেষ্ট ছিল, আগামী দিনগুলোও এনটিভি সেটা দিয়ে যাবে। এনটিভি একটি সুন্দর প্রোগ্রাম করত—তোমাকেইখুঁজছেবাংলাদেশ। দেশের রাজনীতিবিদ ও ১৮ কোটি জনগণ এমন একটি মিডিয়াকে খুঁজছে, আমরাও খুঁজছি। আশা করি, এনটিভি হবে সেই আগামী দিনের মিডিয়া।
এনটিভির জন্মদিনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শুভেচ্ছা
জন্মদিনে এনটিভির সব কলাকুশলী ও দর্শককে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনটিভির সব কলাকুশলী, সাংবাদিক এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভি দুই যুগ ধরে বাংলাদেশের জনগণকে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাধীন গণমাধ্যম হিসেবে জনগণের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে এনটিভি সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করবে এবং স্বাধীন গণমাধ্যম হিসেবে তার শক্ত ভূমিকা পালন করবে।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
সবার প্রিয় চ্যানেল এনটিভির জন্মদিন আজ। ২৩ বছর পার হয়ে ২৪ বছরের পদার্পণ করছে এনটিভি।‘সময়ের সাথে আগামীর পথে’স্লোগান নিয়ে এনটিভি এতগুলো বছর পার করে এই পর্যায়ে এসেছে। আমি এনটিভি পরিবারের সবাইকে এবং দর্শকদের অভিনন্দন জানাই। শুভ জন্মদিন এনটিভি।
নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে এনটিভির ভূমিকা অব্যাহত থাকবে, প্রত্যাশা মামুনুল হকের
জুলাই বিপ্লবে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, এনটিভি তাদের পথ চলায় ২৩ বছর অতিক্রম করে ২৪ বছরে পদার্পণ করেছে। ২০২৪ সালের বাংলাদেশের ঐতিহাসিক জুলাই বিপ্লবে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা জানাই। আমরা আশা করি, আগামী দিনেও জনগণের ও দেশের কণ্ঠস্বর হিসেবে এবং নিরপেক্ষ একটি সংবাদ মাধ্যম হিসেবে এনটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদক