খারাপ সময়ের সঙ্গে লড়াই করে এনটিভি যাত্রা অব্যাহত রেখেছে : মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনটিভি খারাপ সময়ের সাথে লড়াই করে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সেই ভূমিকা রাখবে।
আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এনটিভির জন্মদিনে সবাইকে শুভেচ্ছা। এনটিভি গত ১৭ বছরে অনেক লড়াই করে টিকেছিল। যেমনটা বলে না সময়ের সাথে আগামীর পথে। এনটিভি খারাপ সময়ের সাথে লড়াই করে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। আমি মনে করি, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এনটিভি আরও দ্বিগুণ শক্তি নিয়ে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী শিশির মনির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ এনটিভি পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক