চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চুয়াডাঙ্গায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ।
এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি, বারের সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি , সিনিয়র সাংবাদিক এম এ মামুন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক ও জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. শরীফুজ্জামান বলেন, অনেক চড়াই-উতড়াই ও ঘাত-প্রতিঘাতে মধ্য দিয়ে এনটিভি বিগত ১৭টি বছর পার করেছে। কখনও তারা কারো সঙ্গে আপস করেনি। এনটিভি আগামীতে আরও অনেক দূরে যেতে পারে সেই প্রত্যাশা করছি।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা