Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:২০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৭ জুলাই ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:২০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
৬ মাস ধরে কাদায় বাঁধা মহিষ ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
কাঞ্চনজঙ্ঘার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
উদ্ধার হওয়া ৮০ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
ড্রেন সংস্কারে গিয়ে ১২০ কোটি টাকার স্বর্ণ পেলেন তরুণ
হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

টানা বর্ষণে থানচিতে আটকে পড়া শতাধিক পর্যটক উদ্ধার

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:২০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৭ জুলাই ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:২০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৭ জুলাই ২০২৬
বান্দরবানে জেলা শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া এলাকায় নদী তীরবর্তী বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ছবি : এনটিভি

অব্যাহত বৃষ্টিপাতে বান্দরবানে রুমা-থানচিসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে পাহাড় ধসে পড়েছে। এতে থানচিতে আটকে পড়া শতাধিক পর্যটক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে থানচি উপজেলার তীন্দু রেমাক্রীতে বৈরী আবহাওয়ায় আটকে পড়া শতাধিক পর্যটককে প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার করা হয়।

এদিকে, বাইশারীতে বন্যায় রাঙ্গাঝিরি ছড়ায় পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে আলিয়া সোলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাহাড় ধসে কালাঘাটা, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে থানচিতে পানি বেড়ে সাঙ্গু নদী বিপজ্জনক হয়ে উঠেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় প্রশাসনের তত্ত্বাবধানে আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করে থানচি সদরে আনা হয়। পরে সড়কপথে জেলা শহরের উদ্দেশে পাঠানো হয়৷

ইউএনও জানান, গত রোববার থেকে কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবান জেলার রুমা-থানচি, লামা-সুয়ালক সড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোটখাটো পাহাড় ধসে পড়েছে৷ জেলা শহরের বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, বনরুপাপাড়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সাতটি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে পাহাড় ধসে থানচি, রুমা, রোয়াংছড়ি সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। অব্যাহত বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলা শহরের উজানী পাড়া, মধ্যমপাড়া এলাকায় নদী তীরবর্তী বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

বান্দরবান জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, বৃষ্টিপাতের পরিমাণ আগের চেয়ে কিছুটা কমেছে। বিশেষত গত ছয় ঘণ্টায়। আজ সকাল ৯টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় বান্দরবান জেলায় ১১০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা থাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয় সরে যেতে বলা হচ্ছে।

অপরদিকে বৈরী আবহাওয়ায় টানা বর্ষণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। থানচি উপজেলাতে নাফাকুমে ৬৯ এবং জিন্নাপাড়ায় তিনজন গাইডসহ ২১ জন পর্যটক আটকে পড়ার তথ্য রয়েছে। এ ছাড়া থানচিতে বিভিন্ন স্থানে আরও পর্যটক আটকা থাকতে পারে বলে জানিয়েছেন থানচি উপজেলা টুরিস্ট গাইড সমিতির সাধারণ সম্পাদক ক্লাইমেন ত্রিপুরা।

এ বিষয়ে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, বৈরী আবহাওয়ায় সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। থানচিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নদী তীরবর্তী এবং পাহাড় ধসের ঝুঁকিতে অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

উদ্ধার আটকে পড়া বাংলাদেশি পর্যটক
০১ আগস্ট ২০২৩
পুকুরপার থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
১০ জুন ২০২৩
রাজধানীর বনশ্রীতে ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
১০ জুন ২০২৩
বুড়িগঙ্গা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
০৯ জুন ২০২৩
শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৭ মে ২০২৩
রাজধানীতে নবজাতকসহ দুজনের মরদেহ উদ্ধার
০৯ মে ২০২৩
যমুনা টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার
০৪ মে ২০২৩
বান্দরবানে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
২৪ এপ্রিল ২০২৩
ট্রলারে ১০ মরদেহের ঘটনায় তদন্ত চলছে : ডিআইজি আনোয়ার
২৪ এপ্রিল ২০২৩
‘পুরোপুরি নিশ্চিতের আগে মৃতদেহ হস্তান্তর নয়’
২৪ এপ্রিল ২০২৩
কক্সবাজারে ট্রলার থেকে উদ্ধার ৪ মরদেহ শনাক্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপির গাড়িতে হামলা : রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদকসহ গ্রেপ্তার ২
  2. কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে মৃত্যু
  3. বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  4. নাতনির মৃত্যুর খবর শুনে দাদির মৃত্যু, পরে ফিরল নাতনি
  5. কাঞ্চনজঙ্ঘার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
  6. ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x