Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৫, ১২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৫, ১২ জুলাই ২০২৬
আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : হুঁশিয়ারি ককরোচ পার্টির
ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
আর্থিক খাতের সংস্কারে আইএমএফ সন্তুষ্ট : অর্থমন্ত্রী
শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী

মুজিববর্ষ উদযাপনে খরচ হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা : অর্থমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৫, ১২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৫, ১২ জুলাই ২০২৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ছবি : বিটিভির সৌজন্যে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মিলিয়ে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছিল।

আজ রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ব্যয়ের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিকৃতি ও স্মৃতিফলক স্থাপন, ব্রোঞ্জ, তামা ও মার্বেলের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় উদ্যোগে ডিজিটাল কাউন্টডাউন বোর্ড স্থাপনের ব্যয় অন্তর্ভুক্ত ছিল।

একই সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ ব্যয় নিয়ে নিরীক্ষা, তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়ে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে তিনি জানান, বিষয়টি শুধু মুজিববর্ষের ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পূর্ববর্তী সরকারের আমলে আরও বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং সরকার সব বিষয়ই পর্যালোচনা করছে।

অর্থমন্ত্রী বলেন,  ‘এটি শুধু মুজিববর্ষ নয়, আরও অনেক বিষয় রয়েছে। আমরা সবকিছু পর্যালোচনা করছি।’

মন্ত্রী আরও বলেন, সরকার সরকারি ব্যয়ের বিভিন্ন খাত মূল্যায়ন করছে এবং মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা সব বিষয় পর্যালোচনা করছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সম্পূরক প্রশ্নে জানতে চাওয়া হয়, মুজিববর্ষের ব্যয় নিয়ে সরকার কোনো নিরীক্ষা বা তদন্ত শুরু করেছে কি না এবং সরকারি অর্থের অপব্যবহার বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে কি না।

এ ছাড়া ভবিষ্যতে কোনো ব্যক্তিকে প্রচারের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় রোধে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়েও জানতে চান ওই সংসদ সদস্য। জবাবে অর্থমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকার সার্বিক বিষয়টি পর্যালোচনা করছে এবং মূল্যায়ন শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী মুজিববর্ষ
১২ জুলাই ২০২৬
পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরছে : অর্থমন্ত্রী
০৫ জুলাই ২০২৬
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা : আমির খসরু
০৪ জুলাই ২০২৬
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
২৯ জুন ২০২৬
১৮(ক) ধারা বাতিল, ব্যাংকের পুরনো মালিকদের ফেরার সুযোগ নেই
২৪ জুন ২০২৬
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে : অর্থমন্ত্রী
২৪ জুন ২০২৬
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত
২৪ জুন ২০২৬
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য থ্রি-আর কৌশল বাস্তবায়ন করছে সরকার : অর্থমন্ত্রী
২১ জুন ২০২৬
ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে জোর দিতে হবে : অর্থমন্ত্রী
০৯ জুন ২০২৬
যুব উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
০৪ জুন ২০২৬
ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
  2. ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  4. নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার
  5. বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
  6. জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x