Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
০৮:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৪ জুলাই ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
০৮:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
ধানক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
বিলে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
বেইলি ব্রিজ ধসে কয়েক লাখ মানুষের দুর্ভোগ
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীফুল ইসলাম, চাঁদপুর
০৮:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৪ জুলাই ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
০৮:২৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩২, ১৪ জুলাই ২০২৬
নিহত নাজমুন নাহার স্বপ্না। ফাইল ছবি

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে দোয়াভাঙ্গা এলাকার নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সময় তার দুই শিশু সন্তান বাসায় ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত স্বপ্না সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামে। তার বাবা নজরুল ইসলাম ও মা ফিরোজা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই মোতালেব হোসেন স্বপ্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামে। সেখানে বসবাসকালে তিনি একটি লেডিস টেইলারিং প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ওই সংসারে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হলে তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। পরে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানায়। পরবর্তীতে তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল ৮টার দিকে তার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান বলেন, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং সার্বিক তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

চাঁদপুর নারী ঝুলন্ত লাশ মরদেহ উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

০৭ আগস্ট ২০২৬
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
০৬ আগস্ট ২০২৬
বেইলি ব্রিজ ধসে কয়েক লাখ মানুষের দুর্ভোগ
০৬ আগস্ট ২০২৬
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
  2. বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
  3. দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  5. সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ স্বামী স্ত্রী সন্তান
  6. বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x