Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৭, ১৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৭, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয় : জামায়াত আমির
ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
চার মাইক্রোবাস ও সাত মোটরসাইকেলসহ আ.লীগের ১৩ জন আটক
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদিন রাজধানীতে যা যা ঘটলো
বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণে : হাসনাত আব্দুল্লাহ

নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৭, ১৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২০:১৭, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের নিয়ে নিজের একটি মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমার ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। এ বিষয়ে যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে দুঃখ প্রকাশ করছি।

এর আগে, আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে না—এমন আশ্বাসের ওপর ভিত্তি করেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার আগের দিন বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা যথাসময়ে নেওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ ছাড়া বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানির কারণে পরীক্ষা দিতে সমস্যা হয়েছে, সেখানে পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা বিষয়টি আবারও পর্যালোচনা করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পরীক্ষা দিতে না পারা নিয়ে জরিপটা আমাদের কাছে আসার পর আমরা প্রয়োজনে আবারও পরীক্ষা নিতে পারি। আমরা চট্টগ্রাম বোর্ডেও সেই ব্যবস্থা করেছি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করব—যার যার পড়ার টেবিলে ফিরে যান। আমরা তাদের (শিক্ষার্থীদের) চেয়ে বেশি উদ্বিগ্ন কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবিলা করব।

মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা সবাই উদ্বিগ্ন এই বর্ষার সিজনে পরীক্ষা নিয়ে। আমরা অবিরাম মনিটরিংয়ে ছিলাম, আছি, সারা দিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে আমরা যদি দেখি কোনো কোনো কেন্দ্রে যদি পনি উঠে থাকে, আমরা তাৎক্ষণিক কেন্দ্র সরিয়ে দিই। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় প্রতিনিধিদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এ যাবৎ একটি কলেজ, শুধু কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কারণ কলেজের মাঠ ডুবে গিয়েছিল। এ ছাড়া অন্যান্য যেসব জায়গায় পানি উঠেছে, সেটা তেমন বেশি নয়। তবুও সঙ্গে সঙ্গে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে, শিক্ষার্থীদের যেসব সুবিধা দেওয়ার কথা, সেটা দেওয়া হয়েছে। এ ব্যপারে আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা প্রতিনিয়ত মনিটরিং করেছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুধরিয়ে দেওয়া আমাদের জন্য বিরাট কাজ নয়। আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমাদের প্রশ্নপত্র রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি আবারও আশ্বাস দিচ্ছি, যেসব পরীক্ষাকেন্দ্রে এমন ভুলত্রুটি হয়েছে সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, কোনোভাবেই আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারি না।

এ ছাড়া চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি ভুল প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

১৪ জুলাই ২০২৬
এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে : শিক্ষামন্ত্রী
১৪ জুলাই ২০২৬
‘আবহাওয়াবিদরা বলেছিলেন বৃষ্টি হবে না, তাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত’
১৪ জুলাই ২০২৬
পদার্থবিজ্ঞানের দুটি ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে এইচএসসি পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম ছাড়া সকল বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসির জন্য উপযোগী : মাহদী আমিন
  2. জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী
  3. শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদিন রাজধানীতে যা যা ঘটলো
  4. শিশুর পা মোচড় দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
  5. গাইবান্ধায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
  6. প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ নয়, চাকা থেকে ছিটকে আসা টুকরো : এসপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x