Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০২:২৭, ১৫ জুলাই ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০২:২৭, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান, ১৭ শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক
আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে দারুণ লড়াই হবে : ব্রিটিশ হাইকমিশনার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০২:২৭, ১৫ জুলাই ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০২:২৭, ১৫ জুলাই ২০২৬
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : ইউএনবি

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে ‘দারুণ এক লড়াই হবে’ মন্তব্য করে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলার এক ‘অসাধারণ ক্ষমতা’ রয়েছে ফুটবলের, যা বাংলাদেশে স্পষ্টভাবে দেখা যায়।

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুলাই) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, দুই দলই খুবই শক্তিশালী এবং তাদের দলে কিংবদন্তি খেলোয়াড় রয়েছেন। ইংল্যান্ডে হ্যারি কেইন ও জুড বেলিংহামের মতো তারকা আছেন, আর আর্জেন্টিনায় আছেন লিওনেল মেসি। মাঠে এত প্রতিভাবান খেলোয়াড় থাকায় আমি নিশ্চিত, এটি দারুণ এক ফুটবল ম্যাচ হবে।

আন্তর্জাতিক ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় শুরু হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য ইংল্যান্ডের।

এ সময় ফুটবল নিয়ে বাংলাদেশে মানুষের উন্মাদনার প্রশংসা করে সারাহ কুক বলেন, এখানে ফুটবলের প্রতি মানুষের আবেগ অবিশ্বাস্য।

সারাহ কুক বলেন, বন্ধু ও পরিবারের সঙ্গে বসে খেলা দেখা, প্রিয় দলকে সমর্থন করা কিংবা একসঙ্গে খেলাটি উদযাপন করা—ফুটবল এমন এক বন্ধন তৈরি করে, যা সীমান্তের গণ্ডি ছাড়িয়ে যায়।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, এ কারণেই ফুটবল যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের খেলা সত্যিই দারুণ ব্যাপার।

তিনি বলেন, আমি জানি, বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করবেন। তবে ঢাকার বিভিন্ন জায়গায় যত ইংল্যান্ডের পতাকা দেখেছি, তাতে মনে হয়েছে, এখানে ইংল্যান্ডের সমর্থকও কম নন। একটি অসাধারণ ম্যাচ হতে যাচ্ছে।

ইংল্যান্ডকে সমর্থন করা বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে সারাহ কুক বলেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে সমর্থন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমরা সত্যিই মূল্যায়ন করি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের কাছ থেকে পাওয়া উৎসাহ দলটির জন্য অনেক বড় প্রেরণা। বাংলাদেশেও এত মানুষ ইংল্যান্ডের সমর্থন করেন, তা দেখে তিনি আনন্দিত।

খেলার ফল নিয়ে অনুমান করতে এক প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, আমি আগেভাগে কিছু বলতে চাই না। তবে ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে, তাহলে নিশ্চয়ই অনেক উদ্‌যাপন হবে। আমরা সবাই আশা করছি, এ বছর ফুটবল ঘরে ফিরবে।

ব্রিটিশ হাইকমিশনার ইংল্যান্ড আর্জেন্টিনা

সংশ্লিষ্ট সংবাদ: ব্রিটিশ হাইকমিশনার

২৭ এপ্রিল ২০২৪
যুক্তরাজ্যে কাঁসা-পিতলের শক্তিশালী বাজার তৈরি সম্ভব : সারা কুক
২৫ আগস্ট ২০২২
রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের হস্তক্ষেপ কামনা ব্রিটিশ হাইকমিশনারের
১৭ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল দুই যুগ আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ
  2. মেয়ের কথায় দাফনের ১৩ ঘণ্টা পর জীবিত ভেবে বৃদ্ধার মরদেহ উত্তোলন
  3. নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম 
  4. গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
  5. দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
  6. আজ টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x